প্রধান সূচি

পিরোজপুরে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পিরোজপুরে জেলা যুবলীগের দুটি গ্রুপ আলাদা আলাদাভাবে কর্মসূচী পালন করেছে।
সকাল ১০ টায় জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজীর নেতৃত্বে একটি গ্রুপ শহরের গোপাল কৃষ্ণ টাউন ক্লাব মাঠ থেকে র‌্যালী বের করে। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে স্বাধীনতা মঞ্চে আলোচনা সভায় মিলিত হয়।
জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শাহজাহান খান তালুকদার, জেলা ব্যবসায়ী সমিতি’র সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক গোলাম মাওলা নকীব, জেলা আওয়ামী লীগ সদস্য আমিরুল ইসলাম মিরন, পৌর যুবলীগ সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি ফয়সাল মাহাবুব শুভ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইরতিজা হাসান রাজু, সাবেক সহ-সভাপতি ও সাবেক ভিপি মাসুদ আহমেদ রানা, যুব মহিলা লীগের জেলা সভাপতি মুনিরা এনি, জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম টিটু প্রমুখ।
এদিকে, যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলু’র নেতৃত্বে শহরে একটি মোটর শোভাযাত্রা বের করে অপর একটি গ্রুপ। শহরের সিও অফিস মোড়ের বঙ্গবন্ধু চত্বর থেকে মোটর শোভাযাত্রাটি বের হয়ে শহর প্রদক্ষিন করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে এখানে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা এবং দুঃস্থদের মাঝে তবারক বিতরণ করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial