প্রধান সূচি

বাগেরহাট-৪ আসন থেকে মনোনয়নপত্র কিনেছেন বদিউজ্জামান সোহাগ

জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৪ (শরণখোলা-মোড়েলগঞ্জ) আসনের প্রার্থী হিসেবে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র কিনেছেন ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ। রবিবার দুপুর ১২টায় ধানমন্ডির আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় থেকে তিনি এ মনোনয়ন পত্র ক্রয় করেন।
এসময় শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. কামাল উদ্দিন আকন, সাধারণ সম্পাদক জাঙ্গীর কবির বাবুল, মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা লিয়াকত আলী খান, সাধারণ সম্পাদক এম এমদাদুল হকসহ দুই উপজেলার দলীয় অসংখ্য নেতার্মীরা উপস্থিত ছিলেন। এই আসন থেকে বদিউজ্জামান সোহাগ ছাড়াও আরও সাতজন প্রার্থী আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন বলে জানা গেছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial