Sunday, November 11th, 2018
১২ নভেম্বর উপকূল দিবস এর ভাবনা
উপকূলবাসীর জীবনমান উন্নয়নসহ উপকূল সুরক্ষার লক্ষ্য সামনে রেখে এবার দেশে এবার দ্বিতীয় বারেরমত ‘উপকূল দিবস’ পালিত হচ্ছে। ১৯৭০ সালের ১২ নভেম্বরের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের দিনটিকে ‘উপকূল দিবস’ হিসাবে প্রস্তাব করা হয়েছে। এদিন উপকূলের ৫৪ স্থানে একযোগে ‘উপকূল দিবস’ পালিত হবে। কর্মসূচির মধ্যে রয়েছে শোভাযাত্রা, আলোচনা সভা, ঘূর্ণিঝড়ে প্রয়াতদের স্মরণে মোমবাতি প্রজ্জলন এবং স্মারকলিপি পেশ। যেভাবে শুরু হলো উপকূল দিবসের ভাবনা। ২০১৬ সালে ৭ সেপ্টেম্বর বুধবার খুলনা জেলার কয়রা উপজেলার সবুজ উপকূল কর্মসূচী অনুষ্ঠিত হয়। সেজন্য তার প্রায় ১ মাস আগে উক্ত স্কুলের ২০ জন ছাত্র-ছাত্রী নিয়ে আলোকযাত্রা দল গঠন ও দেয়ালবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠী বাগানের মধ্যে ব্রিজ নির্মান !
স্বরূপকাঠী উপজেলার জলাবাড়ি খালের উপর কালভার্ট নির্মানের এক বছর অতিবাহিত হলেও নির্মান করা হয়নি সংযোগ সড়ক। ৫৯ লাখ ৮৯ হাজার টাকা ব্যয়ে বাগানের মধ্যে নির্মান করা ওই ব্রিজটির সংযোগ সড়ক না থাকায় কাজে আসছে না মানুষের। গত ২০১৬-১৭ অর্থ বছরে ত্রাণ দপ্তরের তত্ত্বাবধানে প্রায় ৪০ ফুট দীর্ঘ ওই কালভার্টটি নির্মান করা হয়। গত এক বছর আগে ঠিকাদার কালভার্ট নির্মান কাজ শেষ করে চলে গেলেও সংযোগ সড়ক নির্মানের প্রয়োজন বোধ করেনি সংশ্লিষ্টরা। কাজের সাব কন্ট্রাক্টর আব্দুর রশিদ বলেন, সংযোগ সড়ক নির্মান কাজ ব্রিজের সাথে ধরা নেই বলে করা হয়নি। এ বিষয়েবিস্তারিত পড়ুন
কাউখালীতে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কাউখালীতে উপজেলা যুবলীগের উদ্যোগে রবিবার সকালে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, র্যালি, কেক কাটা ও দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে দলীয় কার্যালয়ে কাউখালী উপজেলা যুবলীগের আহবায়ক মতিয়ার রহমান তালুকদার হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু, যুগ্ন-সাধারণ সম্পাদক কাজী মাসুদ ইকবাল, মঞ্জুরুল মারুফ পিয়াল, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও জেলা পরিষদের সদস্য প্রভাষক শাহাজাদী রেবেকা শাহীন চৈতী, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক ডা. ইউনুস খান, হাফিজুর রহমান হাফিজ, সবুর খান, ডালিমবিস্তারিত পড়ুন
শরণখোলায় যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
বাগেরহাটের শরণখোলায় আওয়ামী যুবলীগের ৪৬তম প্রতিষ্ঠিা বার্ষিকী উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও কেক কাটা হয়েছে। রবিবার বিকেলে প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন। বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব রফিকুল ইসলাম কালাম, খোন্তাকাটা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল কবির কিছলু, যুবলীগ নেতা জিয়াউদ্দিন তালুকদার, ইমরান হোসেন রাজিব, কবির জমাদ্দার, ও ছাত্রলীগ নেতা সবুজ তালুকদার প্রমূখ।
কাউখালীতে আনোয়ার হোসেন মঞ্জুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান এবং পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর পক্ষে কাউখালী উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাহাবুবুর রহমান খান। রবিবার দুপুরে কাউখালী উপজেলা নির্বাচন অফিসার মিজানুর রহমানের কাছ থেকে মনোনয়নপত্র ফরম সংগ্রহ করার সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির (জেপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ন মহাসচিব খলিলুর রহমান খলিল, উপজেলা জেপির সাধারণ সম্পাদক শাহ আলম নসু, উপজেলা জেপির সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম তালুকদার, জেপির যুগ্ন-সাধারণ সম্পাদক খান মো. বাচ্চু, জেপি নেতা সাবেক ইউপি সদস্য বজলুর রহমান নান্নু, যুববিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পিরোজপুরের মঠবাড়িয়ায় যুবলীগের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেন। এসময় বক্তব্য রাখেন, যুবলীগ সাংগঠনিক সম্পাদক কালাম মোল্লা, সাবেক যুবলীগ সহ-সভাপতি মাইনুল ইসলাম, যুবলীগ নেতা বশির আহম্মেদ, ফারুক পহলান, নবী হোসেন, রামীম আহম্মেদ, ছাত্রলীগ নেতা নামুল প্রমুখ।
পাইকগাছায় জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীগণের নির্বাচনী সামগ্রী অপসারণ
পাইকগাছায় জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীরা তাদের বিভিন্ন নির্বাচনী সামগ্রী অপসারণ শুরু করেছে। আগামী ২৩ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০১৮ অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও যথাযথ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থীগনকে তাদের পোস্টার, ব্যানার, দেয়াল লিখন, বিলবোর্ড, গেট, তোরণ, প্যন্ডেল, আলোকসজ্জা ইত্যাদি প্রচার সামগ্রী আগামী ১৪ই নভেম্বর রাত ১২টার পূর্বে নিজ খরচে অপসারণের জন্য পাইকগাছা উপজেলা নির্বাহী অফিস থেকে জানানো হয়েছে।
মঠবাড়িয়ায় প্রেমের ফাঁদে ফেলে ব্যবসায়ীর টাকা ছিনতাই ॥ আটক-২
প্রেমের ফাঁদে ফেলে এক ব্যবসায়ীকে আটকে ১০ লাখ টাকা চাঁদা দাবী ও মারধর করে নগদ তিন লাখ ২২ হাজার টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগে সুন্দরী কথিত প্রেমিকা শিল্পী বেগম (২৫) ও তার সহযোগি ইকবাল (২৫)কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে হয়রানীর শিকার ব্যবসায়ী জাকির হোসেন নিজেই বাদী হয়ে ৯ জনকে অপহরণ, ছিনতাই ও চাঁদাবাজি মামালা দায়ের করে। মঠবাড়িয়া থানা পুলিশ শনিবার উপজেলার সাফা বন্দর থেকে অভিযুক্ত সহযোগী ওই যুবক ইকবালকে আটক করার পর তার দেয়া তথ্যমতে পার্শ্ববর্তী ভ-ারিয়া উপজেলার ইকড়ি গ্রামের নানা বাড়ি থেকে শিল্পী আক্তার (২৫)কে গ্রেফতার করা হয়। মঠবাড়িয়াবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় আনোয়ার হোসেন মঞ্জু’র পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ (ভান্ডারিয়া-কাউখালী-ইন্দুরকানী) আসনে জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান ও পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপির পক্ষে রবিবার সকালে ভান্ডারিয়া উপজেলা নির্বাচন অফিসার মো. মোস্তফা কামালের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। ভান্ডারিয়া উপজেলা জাতীয় পার্টি (জেপি)’র আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল হক মনি জোমাদ্দার। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মো. খলিলুর রহমান খলিল, জেপির উপজেলা যুগ্ম আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, জেপি উপজেলা মহিলা পার্টির সভানেত্রী ও উপজেলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, জেপির যুগ্ম আহবায়ক ওবিস্তারিত পড়ুন
অধ্যক্ষ অবরুদ্ধ
ইন্দুরকানীতে ফরম পূরণে অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগ
ইন্দুরকানী সরকারি কলেজে ফরম পূরণে অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগে ছাত্রলীগের নেতাকর্মীরা অতিরিক্ত টাকা না নেয়ার দাবি জানায়। কলেজের অধ্যক্ষ মো. মনিরুজ্জামান সিকদার ছাত্রলীগের দাবি মেনে না নেওয়ায় তার (অধ্যক্ষ) কক্ষে ছাত্রলীগ নেতাকর্মীরা তালা মেরে অবরুদ্ধ করে রাখে। পরে সমঝোতায় ছাত্রলীগের দাবি মানায় তারা কলেজ ক্যাম্পাস ত্যাগ করে। জানা গেছে, শনিবার বিকেলে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রিয়াজুল ইসলাম লিটন ও কলেজ ছাত্রলীগের আহ্বায়ক শাওন হাওলাদার অনার্স ৩য় বর্ষের ফরম পূরণে তাদের সুপারিশকৃত শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা না নেয়ার জন্য অধ্যক্ষের কাছে দাবি জানান। কিন্তু অধ্যক্ষ তাদের দাবি না মানায়বিস্তারিত পড়ুন
