প্রধান সূচি

মঠবাড়িয়ায় প্রেমের ফাঁদে ফেলে ব্যবসায়ীর টাকা ছিনতাই ॥ আটক-২

প্রেমের ফাঁদে ফেলে এক ব্যবসায়ীকে আটকে ১০ লাখ টাকা চাঁদা দাবী ও মারধর করে নগদ তিন লাখ ২২ হাজার টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগে সুন্দরী কথিত প্রেমিকা শিল্পী বেগম (২৫) ও তার সহযোগি ইকবাল (২৫)কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে হয়রানীর শিকার ব্যবসায়ী জাকির হোসেন নিজেই বাদী হয়ে ৯ জনকে অপহরণ, ছিনতাই ও চাঁদাবাজি মামালা দায়ের করে। মঠবাড়িয়া থানা পুলিশ শনিবার উপজেলার সাফা বন্দর থেকে অভিযুক্ত সহযোগী ওই যুবক ইকবালকে আটক করার পর তার দেয়া তথ্যমতে পার্শ্ববর্তী ভ-ারিয়া উপজেলার ইকড়ি গ্রামের নানা বাড়ি থেকে শিল্পী আক্তার (২৫)কে গ্রেফতার করা হয়।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ এম আর শওকত হোসেন জানান, গ্রেফতারকৃতদের রবিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়। তিনি আরও জানান, গ্রেফতাকৃত ইকবাল আদালতে স্বীকারোক্তিমূলক জবান বন্দী দেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial