প্রধান সূচি

পিরোজপুর এনটিভি প্রতিনিধির ফেসবুক আইডি হ্যাকড

পিরোজপুরের এনটিভি প্রতিনিধি রশিদ আল মুনান সুজনের ফেসবুক আইডি হ্যাকড হয়েছে। গত ১২ অক্টোবর দুপুরের দিকে আইডিটি হ্যাকড হয়।

সুজন জানান, জধংযরফ অষ গঁহধহ নামের ওই আইডিটি দীর্ঘদিন ধরে খোলা হয়নি।  ১২ অক্টোবর দুপুরে তার এক আত্মীয় জানান, তার (সুজনের) ওই আইডি থেকে অশালীন ছবি পোষ্ট  করা হয়েছে। তিনি ওই দিন বিকেলেই বিষয়টি পিরোজপুর থানায় মৌখিকভাবে অবহিত করেন এবং বিভিন্ন পন্থায় আইডিটি উদ্ধারের প্রচেষ্টা চালান। বুধবার সকাল পর্যন্ত বিভিন্ন প্রচেষ্টার পরও আইডিটি উদ্ধার করতে না পেরে বিকেলে তিনি পিরোজপুর সদর থানায় একটি সাধারন ডায়রী করেন, যার নম্বর-৭২৩।

এ ব্যাপারে সুজনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ওই আইডিটি হ্যাকড হওয়ায় এবং সেটি থেকে অশ্লিল ছবি পোস্ট দেয়ায় তার ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে বলে তিনি থানায় সাধারণ ডায়রি (জিডি) করেছেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial