পিরোজপুরে বিশ্ব খাদ্য দিবস উদযাপন
১৬ অক্টোবর, ২০১৮ বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে ‘সবার জন্য পু্িষ্টকর ও নিরাপদ খাদ্যের নিশ্চয়তা এবং খাদ্য অধিকার আইন চাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে পালিত হয়েছে বিশ্ব খাদ্য দিবস। মঙ্গলবার সকালে ‘খাদ্য অধিকার বাংলাদেশ’ এর সহযোগিতায় খাদ্য ও পুষ্ঠি অধিকার ক্যাম্পেইনের অংশ হিসেবে পিরোজপুর জেলা কমিটির উদ্যোগে স্থানীয় গোপাল কৃষ্ণ টাউন ক্লাব মাঠ থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
র্যালি শেষে পুরাতন ডিসি অফিসে বিশ^বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী সংসদ এর সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় মিলিত হয়।
খাদ্য অধিকার বাংলাদেশ পিরোজপুর জেলা কমিটির সভাপতি জিয়াউল আহসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু হেনা মোহাম্মদ জাফর।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমাদের গ্রামীন জনসাধারণ এমনকি শহরের বাসিন্দারাও সুষম খাদ্য সম্পর্কে অসচেতন। মানুষের বেঁচে থাকার জন্য খাদ্যের প্রয়োজন। তবে এই খাদ্য হতে হবে নিরাপদ, সুষম ও পুষ্টিকর। আমাদের দেশের বেশীরভাগ মানুষ ভাত বেশী খায়, সবজী, ফল কম খায়। এটি আমাদের অভ্যাসে পরিনত হয়েছে। আমাদের এ অভ্যাসের পরিবর্তন ঘটাতে হবে। খাদ্যে আমরা খুবই অসচেতন। ভাত কম খেয়ে সবজী, ফল বেশী খেতে হবে। তিনি বলেন, বাংলাদেশ খাদ্যে স্বয়ং সম্পুর্ণ ঠিকই কিন্তু সুষম খাদ্যে এখনও স্বয়ং সম্পূর্ণ হয় নাই। সুষম খাদ্য উৎপাদনে আমাদের স্বয়ং সম্পূর্ণ হতে হবে। একটি মানুষের প্রতিদিন ২০০০ ক্যালোরী খাদ্য খেতে হবে, এর মধ্যে পুষ্টিকর, আমিষ, তৈল জাতীয় খাবারও থাকবে। উপÑপরিচালক বলেন, পিরোজপুর জেলায় সবজী ও ফল চাষের প্রচুর সুযোগ ও সম্ভবনা রয়েছে, প্রয়োজন ব্যাক্তি উদ্যোগ ও স্বদিচ্ছার।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পিডিএফ-এর নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম পান্না, জেলা খাদ্য নিয়ন্ত্রক এর দপ্তর (টিআই) আবি আব্দুল্লাহ খোকন এরিক-এর নির্বাহী পরিচালক মোঃ মাইদুল ইসলাম, উপক সংস্থার নির্বাহী পরিচালক এ. কে. এম ফরিদুল ইসলাম, গণতান্ত্রিক বাজেট আন্দোলন পিরোজপুর জেলা কমিটির সদস্য খালেদা আক্তার হেনা, বাকবিশিষ পিরোজপুর জেলা কমিটির ইকতিয়ার হোসেন পান্না প্রমুখ।
এসময় আইনজীবী, নারী নেত্রী, বিভিন্ন পেশার সরকারি কর্মকর্তা ও কর্মচারি, শিক্ষক, ছাত্র-ছাত্রী, নির্বাচিত জনপ্রতিনিধি, গৃহিনী, সাংবাদিক, বেসরকারী উন্নয়ন সংস্থা ও স্বেচ্ছাসেবক সংগঠনের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহন করে।
পরে খাদ্য অধিকার আইন এর দাবীতে জেলা প্রশাসক বরাবরে স্মারক লিপি পেশ করা হয়।
