প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান চার দিনের সফরে পাইকগাছায়
প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান চার দিনের সফরে ১৬ অক্টোবর মঙ্গলবার খুলনার পাইকগাছা উপজেলায় এসেছেন। সফরসূচি অনুযায়ী উপদেষ্টা মঙ্গলবার রাত সাড়ে ৭ টায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খুলনা জেলার পাইকগাছার কপিলমুনি ও গদাইপুর ইউনিয়নের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করবেন।
তিনি ১৭ অক্টোবর সকাল ১০টায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কয়রা উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করবেন। তিনি বিকেল চারটায় চারটায় পাইকগাছা উপজেলার গড়ইখালী, সোলাডানা ও পাইকগাছা পৌরসভার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করবেন।
উপদেষ্টা ১৮ অক্টোবর সকাল নয়টায় পাইকগাছা উপজেলার চাঁদখালী, লস্কর, রাড়-লী, হরিঢালী ও লতা ইউনিয়নের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করবেন। তিনি ১৯ অক্টোবর বিকেলে ঢাকার উদ্দেশে খুলনা ত্যাগ করবেন।
Please follow and like us:
« সরকারের উন্নয়ন ও সাফল্যের চিত্র তুলে ধরে নৌকায় ভোট চাইলেন শ ম রেজাউল করিম (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুরে বিশ্ব খাদ্য দিবস উদযাপন »
