Tuesday, October 16th, 2018
স্বরূপকাঠিতে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে এমপি ও পৌর মেয়রের পৃথক মতবিনিময় সভা
শারদীয় দুর্গা পূজা উপলক্ষে স্বরূপকাঠিতে হিন্দু ধর্মাবলম্ব^ীদের সাথে পৃথক পৃথক মতবিনিময় সভা করেছেন পিরোজপুর-১ আসনের এমপি জেলা আওয়ামী লীগের এ.কে.এম.এ আউয়াল ও পিরোজপুর পৌরসভার মেয়র মো. হাবিবুর রহমান মালেক। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার দুটি ভেন্যুতে পৃথকভাবে তারা শুভেচ্ছা ও মতবিনিময় সভা করেন। সভা শেষে তারা উপজেলার ৯৮টি পূজা মন্ডপে অনুদান প্রদান করেন। সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের ব্যানারে মতবিনিময় করেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ.কে.এম.এ আউয়াল। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, স্বরূপকাঠিরবিস্তারিত পড়ুন
আন্তর্জাতিক দারিদ্র বিমোচন দিবস
দেশব্যাপী সাড়ে ৪ লক্ষ অতি দরিদ্র পরিবারকে সহায়তা দেবে ব্র্যাক
আগামীকাল বুধবার আন্তর্জাতিক দারিদ্র্য বিমোচন দিবস। বাংলাদেশ থেকে দারিদ্র নিরসনে সরকারের পাশাপাশি বেসরকারী উন্নয়ন সংস্থা ‘ব্র্যাক’ নিরলসভাবে কাজ করে চলেছে। এক্ষেত্রে ব্র্যাকের বহুমুখী কর্মকান্ডের মধ্যে ‘অতি দারিদ্র কর্মসূচি’ দুই বছর মেয়াদী একটি বিশেষ উদ্যোগ, যা ইতিমধ্যে চরম দারিদ্র বিমোচনের একটি কার্যকর মডেল হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃতি লাভ করেছে। কর্মসূচির আওতায় ব্র্যাক ২০০২ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত দেশের ৪৭টি দারিদ্র পীড়িত জেলার ১৮ লাখের বেশি নারী এবং তাদের পরিবারকে চরম দারিদ্র থেকে বেরিয়ে আসতে সহায়তা করেছে। ২০১৬ সালে ৭৯ হাজার ৪৮০টি চরম দরিদ্র পরিবারকে অতি দারিদ্র কর্মসূচির সহায়তার আওতায় আনা হয়েছে।বিস্তারিত পড়ুন
পিরোজপুরে বিশ্ব খাদ্য দিবস উদযাপন
১৬ অক্টোবর, ২০১৮ বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে ‘সবার জন্য পু্িষ্টকর ও নিরাপদ খাদ্যের নিশ্চয়তা এবং খাদ্য অধিকার আইন চাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে পালিত হয়েছে বিশ্ব খাদ্য দিবস। মঙ্গলবার সকালে ‘খাদ্য অধিকার বাংলাদেশ’ এর সহযোগিতায় খাদ্য ও পুষ্ঠি অধিকার ক্যাম্পেইনের অংশ হিসেবে পিরোজপুর জেলা কমিটির উদ্যোগে স্থানীয় গোপাল কৃষ্ণ টাউন ক্লাব মাঠ থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র্যালি শেষে পুরাতন ডিসি অফিসে বিশ^বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী সংসদ এর সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় মিলিত হয়। খাদ্য অধিকার বাংলাদেশ পিরোজপুর জেলা কমিটির সভাপতি জিয়াউল আহসানের সভাপতিত্বেবিস্তারিত পড়ুন
প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান চার দিনের সফরে পাইকগাছায়
প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান চার দিনের সফরে ১৬ অক্টোবর মঙ্গলবার খুলনার পাইকগাছা উপজেলায় এসেছেন। সফরসূচি অনুযায়ী উপদেষ্টা মঙ্গলবার রাত সাড়ে ৭ টায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খুলনা জেলার পাইকগাছার কপিলমুনি ও গদাইপুর ইউনিয়নের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করবেন। তিনি ১৭ অক্টোবর সকাল ১০টায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কয়রা উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করবেন। তিনি বিকেল চারটায় চারটায় পাইকগাছা উপজেলার গড়ইখালী, সোলাডানা ও পাইকগাছা পৌরসভার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করবেন। উপদেষ্টা ১৮ অক্টোবর সকাল নয়টায় পাইকগাছা উপজেলার চাঁদখালী, লস্কর, রাড়-লী, হরিঢালী ও লতা ইউনিয়নের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করবেন। তিনি ১৯ অক্টোবর বিকেলে ঢাকারবিস্তারিত পড়ুন
সরকারের উন্নয়ন ও সাফল্যের চিত্র তুলে ধরে নৌকায় ভোট চাইলেন শ ম রেজাউল করিম
বর্তমান সরকারের বিগত ১০ বছরের বিভিন্ন উন্নয়ন ও সাফল্যের চিত্র তুলে ধরে চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শ. ম. রেজাউল করিম। সোমবার বিকেলে পিরোজপুরের নাজিরপুর উপজেলার তৈয়বেরহাট বাজারে শাখারীকাঠী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি নেতা-কর্মী ও সমর্থকসহ উপস্থিত জনতাকে এ আহবান জানান। এসময় শ. ম. রেজাউল করিম বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নের রাজনীতি করে, কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না, আপনারা নিজের বিবেক দিয়ে বিচার করে দেখবেন,বিস্তারিত পড়ুন
