প্রধান সূচি

পিরোজপুরে ইন্টারনেটের ‘নিরাপদ ব্যবহার ও সাইবার ক্রাইম’ প্রতিরোধে ওরিয়েন্টেশন

পিরোজপুরে ইন্টারনেটের ‘নিরাপদ ব্যবহার’ ও ‘সাইবার ক্রাইম’ প্রতিরোধে করণীয় বিষয়ক ওরিয়েন্টেশন ও মেধা-যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার পিরোজপুর ইয়ুথ সোসাইটির আয়োজনে সরকারি সোহরাওয়ার্দী কলেজ মিলনায়তনে কলেজের শিক্ষার্থীদের মাঝে এ ওরিয়েন্টেশন ও মেধা-যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ওরিয়েন্টেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ জসীম উদ্দীন ভূইঞা।

কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক সহকারী অধ্যাপক কাজী মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ উপাধ্যক্ষ প্রফেসর মো. মুজিবর রহমান বাবলু, সদর থানার ওসি (তদন্ত) হাচনাইন পারভেজ। ওরিয়েন্টেশনে সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন পিরোজপুর ইয়ুথ সোসাইটির চীফ কো-অর্ডিনেটর মো. হাসিবুল ইসলাম হাসান।

এছাড়া ইন্টারনেটের ‘নিরাপদ ব্যবহার’ ও ‘সাইবার ক্রাইম’ প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা করেন পিরোজপুর ইয়ুথ সোসাইটির কো-অর্ডিনেটর তামিম সরদার, কো-অর্ডিনেটর ফেরদৌস রহমান, কো-অর্ডিনেটর অমিত বিশ্বাস, কো-অর্ডিনেটর সোহেল সিকদার, কো-অর্ডিনেটর ওয়ালিউ রহমান রাফি, কো-অর্ডিনেটর তাপসী তন্বী, কো-অর্ডিনেটর রেজওয়ান ইসলাম সাজন, কো-অর্ডিনেটর আবীর হাসান ।

পরে মেধা-যাচাই পরীক্ষা বিজয়ীদের শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial