প্রধান সূচি

Monday, October 15th, 2018

 

পিরোজপুরে ইন্টারনেটের ‘নিরাপদ ব্যবহার ও সাইবার ক্রাইম’ প্রতিরোধে ওরিয়েন্টেশন

পিরোজপুরে ইন্টারনেটের ‘নিরাপদ ব্যবহার’ ও ‘সাইবার ক্রাইম’ প্রতিরোধে করণীয় বিষয়ক ওরিয়েন্টেশন ও মেধা-যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার পিরোজপুর ইয়ুথ সোসাইটির আয়োজনে সরকারি সোহরাওয়ার্দী কলেজ মিলনায়তনে কলেজের শিক্ষার্থীদের মাঝে এ ওরিয়েন্টেশন ও মেধা-যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ওরিয়েন্টেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ জসীম উদ্দীন ভূইঞা। কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক সহকারী অধ্যাপক কাজী মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ উপাধ্যক্ষ প্রফেসর মো. মুজিবর রহমান বাবলু, সদর থানার ওসি (তদন্ত) হাচনাইন পারভেজ। ওরিয়েন্টেশনে সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন পিরোজপুর ইয়ুথ সোসাইটির চীফবিস্তারিত পড়ুন


কচুয়ায় বিদ্যালয় সরকারীকরণে আনন্দ অনুষ্ঠান

বাগেরহাটের কচুয়ার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সিএস পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় সরকারীকরণ উপলক্ষে আনন্দ র‌্যালী, আলোচনা সভা, মিষ্টি বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। সোমবার সকালে বিদ্যালয় চত্বরে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডভোকেট মীর শওকাত আলী বাদশা এমপি। বিদ্যালয়ের সভাপতি প্রাক্তন এমপি মীর সাখাওয়াত আলী দারুর অসুস্থতাজনিত কারনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাম্মৎ মনিয়া সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কচুয়া উপজেলা চেয়ারম্যান এস.এম. মাহফুজুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার তাসমিন ফারহানা, জেলা শিক্ষা অফিসার মো. কামরুজ্জামান,বিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে ২৪ পূজামন্ডপে শারদীয় দূর্গাৎসব শুরু

ইন্দুরকানীতে ২৪টি পূজা মন্ডপে হিন্দু ধর্মাবলম্বীদের  বৃহৎ  ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাৎসব শুরু হয়েছে। সোমবার উপজেলার পাড়েরহাট ইউনিয়নে ৫টি মন্ডপে, পত্তাশী ইউনিয়নে ৯টি মন্ডপে ও বালিপাড়া ইউনিয়নে ১টি মন্ডপে উৎসব মুখর পরিবেশে দূর্গাৎসব শুরু হয়েছে। কয়েকটি পূজা মন্ডপ ঝুকিপূর্ণ চিহ্নিত হলেও সে মন্ডপগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ইন্দুরকানী থানার ওসি মো. হাবিবুর রহমান জানান, হিন্দু ধর্মালম্বীরা সুন্দরভাবে পূজা উদযাপন করতে পারে সেজন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial