প্রধান সূচি

পাইকগাছায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির মাসিক সভা অনুষ্ঠিত

পাইকগাছায় বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির উপজেলা শাখার কার্যনির্বাহীর মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১ টায় সমিতির অস্থায়ী কার্যালয়ে উপজেলা সভাপতি মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক কাজী মিজানুর হোসেন, পাইকগাছা-কয়রায় সমন্বয়কারী মো. আব্দুর রাজ্জাক বুলি, সহ-সভাপতি অশোক কুমার ঘোষ, সুকুমার সানা, মো. নূরুল ইসলাম, মো. সাহেব আলি, পঙ্কজ কুমার মন্ডল, ডা. মো. রফিকুল ইসলাম, ডা. সিরাজুল ইসলাম, কৃষ্ণ পদ মন্ডল।

সভায় লাইসেন্সবিহীন দোকানে ঔষধ বিক্রয় না করার জন্য ঔষধ কোম্পানীর সংগঠন (ফারিহা)কে অনুরোধ জানানো হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial