প্রধান সূচি

পিরোজপুরে জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জাতীয় শ্রমিক লীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার পিরোজপুরে আনন্দ র‌্যালী ও আলোচনা সভা করেছে জাতীয় শ্রমিক লীগ পিরোজপুর জেলা শাখা।
সকাল ৯ টায় শহরের সিও অফিস মোড়ের বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে মাল্যদান শেষে এখান থেকে আনন্দ র‌্যালীটি বের হয়ে শহর প্রদক্ষিন করে।
পরে সাবেক পৌরসভা ভবনে আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম এ হাকিম হাওলাদার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শাহজাহান খান তালুকদার, সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, প্রচার সম্পাদক এডভোকেট খান মো. আলাউদ্দিন, দপ্তর সম্পাদক শেখ ফিরোজ আহম্মেদ, সদস্য তৌহিদুল ইসলাম হিরু, জেলা কৃষক লীগ সভাপতি চাঁন মিয়া মাঝি, জেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো. বাদশা মোল্লাসহ জেলা আওয়ামী লীগ, শ্রমিক লীগের নেতৃবৃন্দ।
আলোচনা সভার সভাপতিত্ব করেন জাতীয় শ্রমিক লীগ জেলা সভাপতি মো. মজনু তালুকদার এবং সভা পরিচালনা করেন মো. সাধারণ সম্পাদক আলমগীর হোসেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial