প্রধান সূচি

Friday, October 12th, 2018

 

মঠবাড়িয়ায় একই মন্ডপে ১৫৭ প্রতিমা

পিরোজপুরের মঠবাড়িয়ায় রাজ মন্দির নামে একটি পূজা মন্ডপে এবার ১৫৭ প্রতিমার দূর্গা পূজা অনুষ্ঠিত হবে। উপজেলার গুলিসাখালী ইউনিয়নের কবুতরখালী গ্রামের হালদার বাড়িতে ব্যক্তিগত উদ্যোগে সর্বাধিক প্রতিমার সমন্বয়ে এ দূর্গা পূজার আয়োজন ইতিমধ্যে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। উপকূলীয় বরিশাল অঞ্চলে সর্ববৃহৎ পূজার আয়োজন করা হয়েছে হালদার বাড়িতে এমনটাই দাবী করেছেন আয়োজকরা। আগামী ১৫ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দূর্গা পূজা শুরু। চলবে টানা পাঁচদিন। পুজা উপলক্ষে রয়েছে মেলার আয়োজন। প্রায় এক একর জমি জুড়ে স্থাপন করা হয়েছে ১৫৭টি প্রতিমা। চার হাজার বছরের পুরানো  পৌরাণিক কাহিনীকে তুলে ধরা হয়েছে এ মন্ডপে দেবদেবীরবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ার পূজামন্ডপে চলছে শেষ মুহুর্তের রং এর কাজ

পিরোজপুরের ভান্ডারিয়ায় পৌরসভাসহ ৬টি ইউনিয়নে আগামী ১৪ অক্টোবর রবিবার সকালে অসুর বিনাসীণি দেবী দূর্গার পঞ্চমী বিহিত পূজা ও সায়ংকালে দেবীর বোধন পূজার মধ্য দিয়ে ৫ দিনব্যাপী হিন্দু ধর্মাবলম্বীদের বছরের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দূর্গা পূজা শুরু হবে। আর  এ উপলক্ষে  পৌরসভা সহ উপজেলার ৬টি ইউনিয়নে মোট ৪১টি মন্দিরে চলছে দেবীর প্রতিকী প্রতিমায় মৃৎ শিল্পীদের রং এর শেষ মুহুর্তের কাজ। এসব মন্দিরে নির্ঘুম রাত কাটিয়ে শিল্পীরা মন্দিরে তাদের মনের মাধুরী মিশিয়ে দেবী দূর্গা প্রতিমাকে নান্দনিক করতে কাজ করছে। ভক্তদের দৃষ্টি নন্দিত করতে চলছে পূজা মন্দিরগুলোতে নানা ধরনের আলোকসজ্জাসহ নানা ধরনের আয়োজন। শুক্রবারবিস্তারিত পড়ুন


শরণখোলায় অজ্ঞান করে স্বর্ণালংকার ও টাকা লুট ॥ ৩ জন হাসপাতালে ভর্তি

শরণখোলায় খাবারের সাথে চেতনানাশক ঔষধ মিশিয়ে পরিবারের সকলকে অজ্ঞান করে সর্বস্ব লুট করে নিয়ে গেছে দুর্বত্তরা। ওই পরিবারের অসুস্থ্য গৃহকর্তা কাওসার হোসেন তালুকদার, স্ত্রী রেহেনা বেগম ও পুত্রবধূ মিমকে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটেছে উপজেলার পশ্চিম খাদা গ্রামে। ভুক্তভোগীদের স্বজন ও এলাকাবাসী সুত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে সকলের অগোচরে দুর্বৃত্তরা খাবারের সাথে ঔষধ মিশিয়ে রেখে যায়। রাতে ওই খাবার খেলে বাড়িতে থাকা পরিবারের তিনজনই অচেতন হয়ে পড়ে। পরে রাতে রেহেনা বেগমের জ্ঞান ফিরে এলে ঘটনাটি ধরা পড়ে। রাতেই অসুস্থ্য তিনজনকে শরণখোলা হাসপাতালেবিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে যুবলীগ নেতাকে পিটিয়ে আহত

ইন্দুরকানীতে সুপারী চুরির অভিযোগে এক যুবলীগ নেতাকে প্রতিপক্ষ অপর যুবলীগ নেতার গ্রুপ পিটিয়ে গুরুতর আহত করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার উপজেলার চন্ডিপুর এলাকায় বালিপাড়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক আহবায়ক জিয়াউল হক রনির চাচার বাগান থেকে সুপারী চোরে গেলে একই গ্রামের ওয়ার্ড যুবলীগের সভাপতি আসাদুলকে তারা অভিযুক্ত করেন। এ ঘটনা শুনে যুবলীগ নেতা আসাদুল অপর যুবলীগ নেতা জিয়াউল হক রনিকে মারধর করে। এ ঘটনার জের ধরে শুক্রবার দুপুরে চন্ডিপুর শিশু ভিলার সামনে যুবলীগ নেতা রনি ও তার পিতা এবং দুই চাচা মিলে যুবলীগের ওয়ার্ড  সভাপতি আসাদুলকে রড ও লাঠি দিয়েবিস্তারিত পড়ুন


পিরোজপুরে জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জাতীয় শ্রমিক লীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার পিরোজপুরে আনন্দ র‌্যালী ও আলোচনা সভা করেছে জাতীয় শ্রমিক লীগ পিরোজপুর জেলা শাখা। সকাল ৯ টায় শহরের সিও অফিস মোড়ের বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে মাল্যদান শেষে এখান থেকে আনন্দ র‌্যালীটি বের হয়ে শহর প্রদক্ষিন করে। পরে সাবেক পৌরসভা ভবনে আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম এ হাকিম হাওলাদার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শাহজাহান খান তালুকদার, সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, প্রচার সম্পাদক এডভোকেট খান মো. আলাউদ্দিন, দপ্তর সম্পাদক শেখ ফিরোজবিস্তারিত পড়ুন


শরণখোলায় অপহরণের ১১ দিন পর স্কুল ছাত্রী উদ্ধার ॥ গ্রেফতার-১

বাগেরহাটের শরণখোলায় অপহৃত ৯ম শ্রেনীর স্কুল ছাত্রী (১৫) অপহরণের ১১ দিন পরে উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ বিষয়ে থানায় মামলা দায়ের হওয়ার পর ঘটনায় মূল আসামী রনি (১৯)কে পুলিশ গ্রেফতার করেছে। গত ৩০ সেপ্টেম্বর স্কুলে যাবার পথে উপজেলার উত্তর রাজাপুর এলাকা থেকে তাকে অপহরণ করা হয়েছিল। পুলিশ ও ভুক্তভোগী পরিবার সুত্রে জানা যায়, সকাল ৮টার দিকে উত্তর রাজাপুরের নিজ বাড়ি থেকে ওই ছাত্রী রাজাপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে যাবার পথে একই গ্রামের সুলতান ফরাজীর ছেলে রনি ফরাজীরে নেতৃত্বে ৬ অপহরণকারী তাকে অপহরণ করে ঢাকায় নিয়ে যায়। গোপন সুত্রে খবর পেয়ে এসআইবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial