প্রধান সূচি

পিরোজপুরে পূজা পরিষদের সাথে পুলিশ সুপারের মত বিনিময়

শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে জেলা পুলিশের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে এক মতবিনিময় সভা পিরোজপুর পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ, সিনিয়র সাংবাদিক মাহমুদ হোসেন শুকুর, গৌতম চৌধুরী, জেলা পূজা পরিষদের সভাপতি বিমল চন্দ্র মন্ডল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, মঠবাড়িয়া পূজা পরিষদের সভাপতি পরিতোষ চন্দ্র বেপারী, কাউখালী পূজা পরিষদের সম্পাদক চন্দ্র শেখর, নাজিরপুর পূজা পরিষদের সভাপতি সুনিল বরণ হালদার, কাউখালী পূজা পরিষদের সভাপতি কিরন লাল বসু প্রমুখ। মতবিনিময় সভায় পিরোজপুর জেলা পূজা উদযাপন পরিষদ ও জেলার ৭ উপজেলার পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা আশা প্রকাশ করেন, পিরোজপুর জেলায় শান্তিপূর্ণভাবে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। পুলিশ সুপার সভায় আগতদের নিশ্চিত করেন যে, পুলিশ কঠোর হস্তে যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে সদা সচেষ্ট থাকবে।

উল্লেখ্য, চলতি বছর জেলাসদরসহ জেলার ৭ উপজেলায় ৪৭১টি পূজা মন্ডপে দূর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial