Thursday, October 11th, 2018
কন্ঠ রিপোর্ট :
হিসাব রক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও অনৈতিক কর্মকান্ডের অভিযোগ
পিরোজপুর সদর হাসপাতালের প্রধান সহকারী কাম হিসাব রক্ষক আবুল কালাম মাতুব্বরের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি ও অনৈতিক কার্যকলাপের ফিরিস্তি তুলে ধরে প্রচারপত্র বিলি করেছেন ভুক্তভোগীরা। কিছুদিন ধরে প্রেসক্লাবসহ শহরের বিভিন্ন স্থানে এসব অভিযোগের প্রচারপত্র বিতরণ করা হয়। বিলি করা প্রচারপত্রে হিসাব রক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও অনৈতিক কর্মকান্ডের অভিযোগ সিভিল সার্জন ডা. ফারুক আলমসহ উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পরেও ভুক্তভোগীরা কোন প্রতিকার না পাওয়ায় তারা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। এদিকে, বিভিন্ন অভিযোগ ওঠায় এবং প্রচারপত্র বিলি হওয়ায় তদন্ত ও শান্তিমূলক ব্যবস্থা গ্রহণের ভয়ে আবুল কালাম আকন স্বেচ্ছায় পিরোজপুর থেকে বদলীর জন্য ঢাকায় স্বাস্থ্য অধিদপ্তরেবিস্তারিত পড়ুন
পিরোজপুরে পূজা পরিষদের সাথে পুলিশ সুপারের মত বিনিময়
শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে জেলা পুলিশের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে এক মতবিনিময় সভা পিরোজপুর পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ, সিনিয়র সাংবাদিক মাহমুদ হোসেন শুকুর, গৌতম চৌধুরী, জেলা পূজা পরিষদের সভাপতি বিমল চন্দ্র মন্ডল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, মঠবাড়িয়া পূজা পরিষদের সভাপতি পরিতোষ চন্দ্র বেপারী, কাউখালী পূজা পরিষদের সম্পাদক চন্দ্র শেখর, নাজিরপুর পূজা পরিষদের সভাপতি সুনিল বরণ হালদার, কাউখালী পূজা পরিষদের সভাপতি কিরন লাল বসু প্রমুখ। মতবিনিময় সভায় পিরোজপুর জেলা পূজাবিস্তারিত পড়ুন
প্রধান শিক্ষককে মারধরের ঘটনা
শরণখোলায় শিক্ষার্থীদের বিক্ষোভ ॥ তদন্ত কমিটি গঠিত
শরণখোলার আমড়াগাছিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরোয়ার হোসেন খাঁনকে মারধরের ঘটনায় প্রতিবাদে এবং দায়ীদের বিচারের দাবীতে বৃহস্পতিবার সকাল ১০ টায় স্কুলের শিক্ষাথীরা বিক্ষোভ করেছে। এদিকে, শিক্ষকের উপর হামলার ঘটনায় তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন এবং এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে একই প্রতিষ্ঠানের শিক্ষক হাসানুজ্জামান বাবুকে সাময়িকভাবে সাসপেন্ড করা হয়েছে। অপরদিকে, এ ঘটনায় উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি বৃহস্পতিবার বেলা ১১ টায় সাংবাদিক সম্মেলন করে দায়ীদরে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী জানিয়ে তিন দিনের কর্মসুচি ঘোষনা করেছে। প্রধান শিক্ষককে মারধরের ঘটনায় ওই শিক্ষা প্রতিষ্ঠানের বিক্ষুদ্ধ শিক্ষক, কর্মচারী, ছাত্র ও ছাত্রীরা আজ সকালে আমড়াগাছিয়াবিস্তারিত পড়ুন
সরকারী হলো ইন্দুরকানী ডিগ্রি কলেজ
পিরোজপুরের ইন্দুরকানী ডিগ্রি কলেজকে সরকারি করা হয়েছে। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন নং-৩৭.০০.০০০০.০৭০.০২.০০৪.২০১৮-১০৯ জারি করা হয়েছে। সরকারিকরণের সরকারি আদেশ (জিও) ৯ অক্টোবর জারি হলেও ৮ অক্টোবর থেকে তা কার্যকর হবে বলে জানানো হয়েছে প্রজ্ঞাপনে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মোহাম্মদ রাশেদুল ইসলাম স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, সরকারি কলেজ শিক্ষক ও কর্মচারী আত্তীকরণ বিধিমালা-২০১৮ এর আলোকে কলেজ সরকারি করা হয়েছে। এ বছর ১৬ জানুয়ারী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের ৪টি কলেজের মধ্যে পিরোজপুরের ইন্দুরকানী কলেজ সরকারীকরণের ঘোষণা দেয়। এর সূত্র ধরে ৯বিস্তারিত পড়ুন
সরকার দেশের অসহায় দুঃস্থদের কল্যাণে কাজ করে যাচ্ছে … এমপি বাদশা
প্রধানমন্ত্রীর ঘোষনা অনুযায়ী দেশে একজন লোকও গৃহহীন থাকবেনা। সরকার সে উপলক্ষে দেশের অসহায় দুঃস্থদের কল্যাণে কাজ করে যাচ্ছে। দুপুরে বাগেরহাট সদর উপজেলা পরিষদ চত্বরে মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠানসহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ডেউটিন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত সুধিজনদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রাণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব এডভোকেট মীর শওকাত আলী বাদশা এমপি এ কথা বলেন। বাগেরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মো. তানজিল্লুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা পরিষদের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. লুৎফর রহমানের সার্বিক পরিচালনায় টিন বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিবেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীবিস্তারিত পড়ুন
পিরোজপুরে তারেক রহমানের ফাঁসির দাবীতে আইনজীবীদের সমাবেশ
২১ আগষ্ট গ্রেনেড হামলার পরিকল্পনাকারী ও মদদদাতা তারেক রহমানসহ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সকল আসামীদের ফাঁসির দাবীতে পিরোজপুরে সমাবেশ করেছে আইনজীবীরা। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ পিরোজপুর জেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার সকালে জেলা জজ আদালত চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সিনিয়র আইনজীবী ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা চন্ডিচরণ পাল। বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল হাকিম হাওলাদার, জেলা আইনজীবি সমিতির সভাপতি খান মো. আলাউদ্দিন, সরকারি কৌশলী শহিদুল ইসলাম পান্না, নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি আব্দুর রাজ্জাক খান বাদশা, এডভোকেট মতিউর রহমান, এডভোকেট দেলোয়ার হোসেন, এডভোকেটবিস্তারিত পড়ুন
ইজারাদার কর্তৃক লঞ্চ স্টাফদের উপর হামলা
ইন্দুরকানী থেকে ঢাকা গামী লঞ্চ চলাচল বন্ধ ॥ যাত্রীরা চরম দুর্ভোগে
ইন্দুরকানীতে লঞ্চ স্টাফদের উপর ইজারাদারের লোকদের হামলার ঘটনায় ৭ দিন ধরে ঢাকাগামী লঞ্চ চলাচল বন্ধ থাকায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছে। জানা গেছে, গত ২ অক্টোবর ঢাকাগামী লঞ্চ রেডসান-৫ ইন্দুরকানী ঘাটে আসলে মালামালের ভাড়া নিয়ে লঞ্চ স্টাফদের সাথে ঘাট সর্দার আলী মৃধার কথার কাটাকাটি হয়। এসময় ঘাট সর্দার আলীর বড় ছেলে উপজেলা যুব সংহতি নেতা আবুল বাসার মৃধা লঞ্চ স্টাফদের উপর হামলা করে। পরে একই ঘটনার জেরে ৫ অক্টোবর ঢাকা থেকে ওই লঞ্চটি ফিরে আসলে ইন্দুরকানী ঘাট সর্দার আলীর ছোট ছেলে সাদ্দাম হোসেন মৃধা লোকজন নিয়ে ওই লঞ্চের স্টাফদের উপর আবারওবিস্তারিত পড়ুন
বাগেরহাটে গণপূর্ত বিভাগের কর্মচারীর লাশ উদ্ধার
বাগেরহাটে গণপূর্ত বিভাগের পানির পাম্প চালক নিলু মিয়া (৫৩) এর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে শহরের গণপূর্ত বিভাগের বাগানের গাবগাছে ঝুলন্ত অবস্থায় পুলিশ তার লাশ উদ্ধার করে। নিলু মিয়া নড়াইল জেলার কালিয়া উপজেলার চাঁদপুর গ্রামের আমজাদ মোল্লার ছেলে। সে বাগেরহাট গণপূর্ত বিভাগে পাম্প চালক পদে কর্মরত ছিলেন। বাগেরহাট মডেল থানার অফিসার ইনচার্জ মো. মাহাতাব উদ্দিন ও উপ-পরিদর্শক (এসআই) লুৎফর রহমান জানান, খবর পেয়ে সকালে গণপূর্ত বিভাগের বাগান থেকে ঝুলন্ত অবস্থায় নিলু মিয়ার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। প্রাথমিক এ ঘটনায়বিস্তারিত পড়ুন
মোংলা ইপিজেড কর্মকর্তা জেল হাজতে
বাগেরহাটের মোংলা ইপিজেডের সাব-এ্যাসিস্টান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল) মো. হিজবুল বাহারকে (৩৮) নারী নির্যাতন মামলায় জেল হাজতে পাঠিয়েছে আদালত। তার দ্বিতীয় স্ত্রীর দায়ের করা মামলায় বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তাকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন। বৃহস্পতিবার বাদী পক্ষের আইনজীবী গোলাম মোর্তুজা সোহেল আহম্মদ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রথম স্ত্রী সন্তানের কথা গোপন করে ভুল ঠিকানা দিয়ে মোংলা ইপিজেডের সাব-এ্যাসিস্টান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল) মো. হিজবুল বাহার খুলনা সোনাডাঙ্গা আবাসিক এলাকার মো. জিয়া উদ্দিনের মেয়ে মোসাঃ নুসরাত বাহারকে ২০১৬ সালের ১৮ মার্চ বিয়ে করেন। কিছুদিন পর হিজবুল বাহার যৌতুকেরবিস্তারিত পড়ুন
