প্রধান সূচি

বাগেরহাটে গণপূর্ত বিভাগের কর্মচারীর লাশ উদ্ধার

বাগেরহাটে গণপূর্ত বিভাগের পানির পাম্প চালক নিলু মিয়া (৫৩) এর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে শহরের গণপূর্ত বিভাগের বাগানের গাবগাছে ঝুলন্ত অবস্থায় পুলিশ তার লাশ উদ্ধার করে।

নিলু মিয়া নড়াইল জেলার কালিয়া উপজেলার চাঁদপুর গ্রামের আমজাদ মোল্লার ছেলে। সে বাগেরহাট গণপূর্ত বিভাগে পাম্প চালক পদে কর্মরত ছিলেন।

বাগেরহাট মডেল থানার অফিসার ইনচার্জ মো. মাহাতাব উদ্দিন ও উপ-পরিদর্শক (এসআই) লুৎফর রহমান জানান, খবর পেয়ে সকালে গণপূর্ত বিভাগের বাগান থেকে ঝুলন্ত অবস্থায় নিলু মিয়ার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। প্রাথমিক এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।

পরিবারের বরাত দিয়ে লুৎফর রহমান আরও জানান, বুধবার রাত ১০টার পরে খাবার খেয়ে ঘুমিয়ে পরেন সবাই। সকালে ঘরের দরজা খোলা দেখে তাকে খুঁজতে থাকে। এক পর্যায়ে বাগানের গাব গাছের সাথে তার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial