ইজারাদার কর্তৃক লঞ্চ স্টাফদের উপর হামলা
ইন্দুরকানী থেকে ঢাকা গামী লঞ্চ চলাচল বন্ধ ॥ যাত্রীরা চরম দুর্ভোগে
ইন্দুরকানীতে লঞ্চ স্টাফদের উপর ইজারাদারের লোকদের হামলার ঘটনায় ৭ দিন ধরে ঢাকাগামী লঞ্চ চলাচল বন্ধ থাকায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছে।
জানা গেছে, গত ২ অক্টোবর ঢাকাগামী লঞ্চ রেডসান-৫ ইন্দুরকানী ঘাটে আসলে মালামালের ভাড়া নিয়ে লঞ্চ স্টাফদের সাথে ঘাট সর্দার আলী মৃধার কথার কাটাকাটি হয়। এসময় ঘাট সর্দার আলীর বড় ছেলে উপজেলা যুব সংহতি নেতা আবুল বাসার মৃধা লঞ্চ স্টাফদের উপর হামলা করে। পরে একই ঘটনার জেরে ৫ অক্টোবর ঢাকা থেকে ওই লঞ্চটি ফিরে আসলে ইন্দুরকানী ঘাট সর্দার আলীর ছোট ছেলে সাদ্দাম হোসেন মৃধা লোকজন নিয়ে ওই লঞ্চের স্টাফদের উপর আবারও হামলা করে। এরপর থেকে লঞ্চ মালিক পক্ষ ইন্দুরকানী লঞ্চ ঘাটে লঞ্চ ভিড়ানো বন্ধ করে দেয়। লঞ্চ ভিড়ানো বন্ধ হওয়ায় ইন্দুরকানীসহ এর পাশর্^বর্তী মোড়েলগঞ্জ ও শরনখোলা এলাকার ঢাকাগামী ও ঢাকা থেকে আসা যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছে। তাদের ৬ কিলোমিটার দূরে জীবনের ঝুঁকি নিয়ে খর¯্রােতা কঁচা নদী পার হয়ে চরখালী লঞ্চঘাট দিয়ে যাতায়াত করতে হচ্ছে।
এ বিষয়ে রেডসান-৫ লঞ্চের মালিক আবুল কালাম জানান, আমার লঞ্চের স্টাফদের উপর দুই দুই বার ইজারাদাররা হামলা করেছে। তাই স্টাফদের নিরাপত্তা না থাকায় আমরা লঞ্চ ভিড়ানো বন্ধ করে দিয়েছি। সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আমরা লঞ্চ ভিড়াবো না। এ ব্যাপারে ঘাট সর্দার আলী মৃধা জানান, আমাকে লঞ্চ স্টাফরা লাঞ্ছিত করেছে। তবে কোন হামলার ঘটনা ঘটেনি। উভয়ের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে। বিষয়টি মিমাংসা করার চেষ্টা চলছে।
