প্রধান সূচি

পিরোজপুরে বাল্য বিবাহ নিরোধ দিবস উপলক্ষে মানববন্ধন

বাল্য বিবাহ নিরোধ দিবস ২০১৮ উদ্যাপন উপলক্ষে পিরোজপুরে মানববন্ধন করেছে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর।
আজ মঙ্গলবার সকালে স্থানীয় টাউন ক্লাব সড়কে অনুষ্ঠিত এ মানববন্ধনে জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান অংশ নেয়। এসময় বক্তব্য রখেন, সহকারী পুলিশ সুপার (সদর) রিয়াজ হোসেন (পিপিএম), জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা জাহান, শিশু বিষয়ক কর্মকর্তা মোজাম্মেল হোসেন, সিনিয়র সাংবাদিক গৌতম রায় চৌধুরী, জেলা মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক খালেদা আক্তার হেনা, পিরোজপুর গণ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জিয়াউল আহসান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বাল্য বিবাহ বন্ধে বিভিন্ন কার্যকর দিকনির্দেশনা তুলে ধরে বক্তব্য রাখেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial