Tuesday, October 9th, 2018
মা ইলিশ রক্ষায় অভিযান
ইন্দুরকানীতে ১ হাজার মিটার কারেন্ট জাল আটক
ইন্দুরকানীতে ১ হাজার মিটার কারেন্ট জাল আটক করেছে মৎস্য বিভাগ। মঙ্গলবার উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুল্লাহ শেখের নেতৃত্বে ইন্দুরকানী থানা পুলিশ কঁচা নদীর সাঈদখালী এলাকা থেকে মাছ ধরার প্রস্তুতিকালে এ জাল আটক করে। এসময় জেলেরা প্রশাসনের উপস্থিতি টের পেয়ে জেলেরা পালিয়ে যায়। পরে আটককৃত জাল ইন্দুরকানী লঞ্চঘাট এলাকায় পুড়িয়ে ফেলা হয়। মা ইলিশ রক্ষায় গত ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার। উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুল্লাহ শেখ জানান, মাছ ধরার প্রস্তুতি কালে সাঈদখালী এলাকা থেকে ১ হাজার মিটার কারেন্ট জাল আটক করে প্রকাশ্যে পুড়িয়েবিস্তারিত পড়ুন
কাউখালীতে ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
পিরোজপুরের কাউখালীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে অভিযান চালিয়ে দু’টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুরের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া এ অভিযান পরিচালনা করেন। কাউখালী থানার পুলিশের সহযোগিতায় এসময় উপস্থিত ছিলেন বরিশাল ক্যাব এর সদস্য জাহাঙ্গীর হোসেন,কাউখালী থানার এস.আই সঞ্জয় কুমার। অভিযান চলাকালে কাউখালী বন্দরে ভোক্তা অধিকার সংরক্ষন আইনের সচেতনামূলক লিফলেট বিতরণ করে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পিরোজপুরের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া জানান, অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণ এবং পণ্যে মোড়ক ইত্যাদি ব্যবহার নাবিস্তারিত পড়ুন
সহস্রাধিক মানুষ পানিবন্দী : তলিয়ে গেছে ধান ক্ষেত
শরণখোলায় বেরিবাঁধ বিধ্বস্ত হয়ে ২০টি পয়েন্ট ঝুঁকিতে
বাগেরহাটের শরণখোলায় পাউবো’র ৩৫/১ পোল্ডারের বগী ও গাবতলা এলাকার ১শ’ মিটার বেড়িবাঁধ দেবে গেছে। সেখান থেকে নদীর জোয়ারের পানি প্রবেশ করে অন্ততঃ ২শ’ বাড়ি-ঘরের সহস্রাধিক মানুষ পানিবন্দী হয়েছে। ফসলের মাঠ তলিয়ে গেছে এবং পুকুরের মাছ ভেসে গেছে। এদিকে, ওই এলাকার আরো ২০টি পয়েন্টে ফাটল দেখা দেয়ায় দেবে যাবার আশংকা রয়েছে। ফলে এলাকাবাসীর মাঝে আতংক দেখা দিয়েছে। সরেজমিনে ওই এলাকা ঘুরে এলাকাবাসীর সাথে আলাপকালে জানা যায়, মঙ্গলবার ভোরে হঠাৎ বেড়িবাঁধের ওই অংশের ১শ’ মিটার বিধ্বস্ত হয়। এসময় জোয়ারের পানি প্রবেশ করে বিস্তির্ন এলাকার মানুষ পানিবন্দী হয়ে পড়ে। বগী গ্রামের খালেক হাওলাদার,বিস্তারিত পড়ুন
পিরোজপুরে বাল্য বিবাহ নিরোধ দিবস উপলক্ষে মানববন্ধন
বাল্য বিবাহ নিরোধ দিবস ২০১৮ উদ্যাপন উপলক্ষে পিরোজপুরে মানববন্ধন করেছে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর। আজ মঙ্গলবার সকালে স্থানীয় টাউন ক্লাব সড়কে অনুষ্ঠিত এ মানববন্ধনে জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান অংশ নেয়। এসময় বক্তব্য রখেন, সহকারী পুলিশ সুপার (সদর) রিয়াজ হোসেন (পিপিএম), জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা জাহান, শিশু বিষয়ক কর্মকর্তা মোজাম্মেল হোসেন, সিনিয়র সাংবাদিক গৌতম রায় চৌধুরী, জেলা মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক খালেদা আক্তার হেনা, পিরোজপুর গণ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জিয়াউল আহসান প্রমুখ। মানববন্ধনে বক্তারা বাল্য বিবাহ বন্ধে বিভিন্ন কার্যকর দিকনির্দেশনা তুলে ধরে বক্তব্য রাখেন।
