প্রধান সূচি

মা ইলিশ রক্ষায় অভিযান

ইন্দুরকানীতে ১ হাজার মিটার কারেন্ট জাল আটক

ইন্দুরকানীতে ১ হাজার মিটার কারেন্ট জাল আটক করেছে মৎস্য বিভাগ। মঙ্গলবার উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুল্লাহ শেখের নেতৃত্বে ইন্দুরকানী থানা পুলিশ কঁচা নদীর সাঈদখালী এলাকা থেকে মাছ ধরার প্রস্তুতিকালে এ জাল আটক করে। এসময় জেলেরা প্রশাসনের উপস্থিতি টের পেয়ে জেলেরা পালিয়ে যায়। পরে আটককৃত জাল ইন্দুরকানী লঞ্চঘাট এলাকায় পুড়িয়ে ফেলা হয়। মা ইলিশ রক্ষায় গত ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুল্লাহ শেখ জানান, মাছ ধরার প্রস্তুতি কালে সাঈদখালী এলাকা থেকে ১ হাজার মিটার কারেন্ট জাল আটক করে প্রকাশ্যে পুড়িয়ে ফেলা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial