প্রধান সূচি

ভান্ডারিয়া ফাতেমা ক্লিনিকে অদ্ভুদ মাথা আকৃতির শিশু’র জন্ম

ভান্ডারিয়া পৌর শহরের ফাতেমা ক্লিনিকে বুধবার সকাল সাড়ে ৬টার দিকে অদ্ভুত আকৃতির মাথাওয়ালা (তাসের চিরুয়া আকৃতির) এক শিশুর জন্ম হয়েছে। ক্লিনিক সূত্রে জানা গেছে, পার্শবর্তী কাঠালিয়া উপজেলার মো. মামুনের স্ত্রী রেহেনা বেগমের প্রসব বেদনা উঠলে মঙ্গলবার রাতে তাকে ভান্ডারিয়া হাসপাতালে নিয়ে আসা হয়। সেখান থেকে রোগীকে ভান্ডারিয়া ওভার ব্রীজ সংলগ্ন ফাতেমা ক্লিনিকে পাঠানো হলে ভোর সাড়ে ৬টার দিকে প্রসূতির সিজার করা হলে ওই শিশুর জন্ম হয়।

ক্লিনিকের চিকিৎসক ডা. জহিরুল ইসলাম জানান, মা সুস্থ্য আছে, সে ক্লিনিকে ভর্তি আছে। শিশুটিকে তাৎক্ষণিকভাবে বরিশাল শিশু সার্জিকেয়ারে রেফার করা হয়। শিশুর ওজন প্রায় তিন কেজি হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত শিশুটি জীবিত আছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial