Wednesday, October 10th, 2018
ধেঁয়ে আসছে ঘূর্ণিঝড় ‘তিতলি’
ধেঁয়ে আসছে ঘূর্ণিঝড় ‘তিতলি’। আতঙ্ক ছড়িয়ে পড়ছে পিরোজপুর, বাগেরহাটসহ উপকূলীয় এলাকার মানুষের মধ্যে। ২০০৭ সালের সুপার সাইক্লোন সিডরের পর এটিই শক্তিশালী ঘূর্ণিঝড় বলে আশঙ্কা করায় পিরোজপুরসহ উপকূলবাসী চরম উৎকন্ঠার মধ্য দিয়ে সময় অতিবাহিত করছেন। বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপের প্রভাবে পিরোজপুরসহ উপকূল এলাকায় আজ বুধবার দিনভর হালকা ও মাঝারি বৃষ্টি হয়েছে। বঙ্গোপসাগরের সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। অবিরাম বর্ষণে পিরোজপুরসহ উপকূলের জনজীবনে অচল হয়ে পড়েছে। বিশেষ করে দিন মজুরসহ নিম্ন আয়ের মানুষ কাজের অভাবে দুরাবস্থায় পড়েছে। বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হওয়ায় ভারতের উড়িষ্যা উপকূলে যে ঝড়ে আবহাওয়া বইছে তার প্রভাব পড়েছে বাংলাদেশেও।বিস্তারিত পড়ুন
গ্রেনেড হামলা মামলার রায়কে স্বাগত জানিয়ে
পিরোজপুরে আওয়ামী লীগ-যুবলীগের মিছিল
একুশ আগষ্টের হামলার রায়কে স্বাগত জানিয়ে ও তারেক রহমানের ফাঁসি দাবী করে মিছিল করেছে পিরোজপুর জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ। বুধবার দুপুরে রায় ঘোষনার পরপরই বৃষ্টি উপেক্ষা করে শহরের টাউন ক্লাব থেকে একটি মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় টাউন ক্লাব সড়কে গিয়ে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ ফিরোজ, জেলা আওয়ামী লীগের সদস্য আমিরুল ইসলাম মিরণ, জেলা যুবলীগের সাবেক আহবায়ক সাদউল্লাহ লিটন, জেলা শ্রমিক লীগের সভাপতি মজনু তালুকদার, পৌর যুবলীগের সহ-সভাপতি আজাদ আল শুভ, ছাত্রলীগ নেতা সুমন শিকদার, পৌর যুবলীগেরবিস্তারিত পড়ুন
শরণখোলায় সন্ত্রাসী হামলায় প্রধান শিক্ষক আহত
শরণখোলার আমড়াগাছিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরোয়ার হোসেন খাঁন (৪৫)কে বেধরক পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। এসময় হামলাকারীরা তার মোটর সাইকেল, ২টি মোবাইল ফোন সেট ও নগদ টাকা ছিনতাই করে নিয়ে গেছে। ঘটনার পরপরই তাকে উদ্ধার করে শরণখোলা হাসপাতালে চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন প্রধান শিক্ষক জানান, বিকেল ৪টার দিকে স্কুল থেকে বাড়ির পথে মোড়েলগঞ্জের ধানসাগর-নলবুনিয়া গ্রামের ইউপি সদস্য জোসেফ আকন (৩৫) প্রধান শিক্ষকের মোটর সাইকেলে ওঠেন। পথিমধ্যে কাঠেরপোল এলাকায় পৌছালে জোসেফ তাকে থামাতে বলেন। সেখানে পূর্ব থেকে অবস্থানরত নলবুনিয়া গ্রামের বাসিন্দা সফেজবিস্তারিত পড়ুন
সরকার সুশিক্ষিত জাতি গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে … এমপি বাদশা
কচুয়া-বাগেরহাট এলাকার সংসদ সদস্য এডভোকেট মীর শওকাত আলী বাদশা বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান বলেছিলেন সোনার বাংলাদেশ গড়তে হলে সোনার মানুষ চাই, আর এই দেশের মানুষকে সত্যই সোনার মানুষে রূপান্তরিত করতে হলে তাকে অবশ্যই কারিগারিসহ সকল শিক্ষায় সুশিক্ষিত করতে হবে। বর্তমানে প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রতিটি ছেলে মেয়েকে কারিগারি ও আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এজন্য শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ রেখেই কারিগারিসহ সকল শিক্ষায় একটি সুশিক্ষিত জাতি গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। শিক্ষা,স্বাস্থ্য, বাসস্থান, যোগাযোগ ও বিদ্যুৎ সেক্টরে অভ’তপূর্ব সাফল্য ধরে রাখতে হলে নৌকাকেবিস্তারিত পড়ুন
নাজিরপুরে প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ ‘ব্রান্ডিং’ বিষয়ক ভিডিও কনফারেন্স
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ ‘ব্রান্ডিং’ বিষয়ক প্রচার কার্যক্রমের আওতায় পিরোজপুর জেলা তথ্য অফিসের আয়োজনে বুধবার নাজিরপুর উপজেলার শাখারীকাঠী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিসার মহসীন হোসেন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও স্কাইপিংএ কানেকটিং হয়ে বক্তব্য প্রদান করেন নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজি আক্তার। অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ সমুহের ব্রান্ডিং একটি বাড়ী একটি খামার, আশ্রয়ন প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কার্যক্রম, নারীর ক্ষমতায়ন, সবার জন্য বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ, বিনিয়োগ বিকাশ ওবিস্তারিত পড়ুন
বাগেরহাটে বঙ্গবন্ধুর মুড়াল স্থাপনের সিদ্ধান্ত
বাগেরহাটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুড়াল স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। এ উপলক্ষে বুধবার সকালে বাগেরহাট সার্কিট হাউসে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জহিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শাহিন হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মো. মোজাফফর আহমেদ, বাগেরহাট প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক শেখ আজমল হোসেন, এডভোকেট মিলন ব্যানার্জি প্রমুখ। প্রস্তুতি সভায় বাগেরহাট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরবিস্তারিত পড়ুন
বাগেরহাটে উন্নত চুলার ব্যবহার বৃদ্ধিতে অবহিতকরণ সভা
বাগেরহাটে উন্নত চুলার ব্যবহার বৃদ্ধি করতে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাগেরহাট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ইউনিসেফ, প্রাক্টিক্যাল এ্যাকশনের সহযোগিতায় উপকূলীয় উন্নয়ন সংস্থা সুপ্তি মহিলা উন্নয়ন সংস্থার আয়োজনে উন্নত চুলার ব্যবহার বৃদ্ধির মাধ্যমে কিশোর বালক বালিকাদের আয়ের সুযোগ সৃষ্টির লক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মুজিবর রহমান। বাগেরহাট জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এসএম শামীম আহম্মেদের সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ তানজিল্লুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট পারভীন আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিপার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মোশারেফ হোসেন, ইউনিসেফবিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে বৃষ্টির মধ্যে সড়কের ঢালাই !
ইন্দুরকানীতে বৃষ্টির মধ্যে বাজার সড়কে ঢালাইয়ের কাজ করা হয়েছে। এ নিয়ে জনমনে ক্ষোভ দেখা দিয়েছে। বুধবার প্রবল বর্ষণের মধ্যে ইন্দুরকানী বাজারের ইউনিয়ন পরিষদ সংলগ্ন প্রেসক্লাবের সামনের সড়কসহ বাজার সড়কে জেলা পরিষদের অর্থায়নে সড়কটি নির্মাণের জন্য ঠিকাদার কাজ করছেন। বৃষ্টির মধ্যে সিমেন্ট, বালু ও ইটের খোয়া মিশ্রিত করে ঢালাই দেওয়ায় তা বৃষ্টির পানিতে সিমেন্ট ধুয়ে যায়। মাঝে মাঝে গর্ত হয়ে যায়। বৃষ্টি উপেক্ষা করেও তারা কাজ চালিয়ে যায়। ঠিকাদারের সহযোগী মো. আরিফ হোসেন জানান, আমরা বৃষ্টির মধ্যে কাজ করতে না চাইলেও কর্তৃপক্ষের নির্দেশে কাজ করতে হচ্ছে। তবে যেসব স্থানে ধুয়ে গেছেবিস্তারিত পড়ুন
২১ আগষ্ট গ্রেনেড হামলার রায় ঘোষণায় ভান্ডারিয়ায় আ’লীগের আনন্দ মিছিল
২১ আগষ্ট নারকীয় গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণার পর বুধবার পিরোজপুরের ভান্ডারিয়ায় উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন আনন্দ মিছিল বের করে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গনে এক সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার,ন সাংগঠনিক বাবুল শাহ, যুবলীগের আহবায়ক এনামুল কবির টিপু তালুকদার, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. কাইয়ুম জোমাদ্দার প্রমূখ। এ সময় সংহতি প্রকাশ করেন জাতীয়পার্টি জেপির উপজেলার সিনিয়র যুগ্ন আহবায়ক ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দার সদস্য সচিব ধাওয়া ইউপি চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান টুলু ওবিস্তারিত পড়ুন
বাবরসহ ১৯ জনের মৃত্যুদন্ড ।।তারেকসহ ১৯ জনের যাবজ্জীবন
দেশের ইতিহাসে বর্বরোচিত ভয়াবহ একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনের মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। একই সাথে রায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীসহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেওয়া হয়েছে। মামলায় বাকি ১১ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেওয়া হয়েছে। আজ বুধবার দুপুরে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের সাবেক কেন্দ্রীয় কারাগারের সামনে অস্থায়ী বিশেষ আদালতে এ মামলার রায় ঘোষণা করেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন। এই রায় ঘোষণার মধ্য দিয়ে চৌদ্দবিস্তারিত পড়ুন
