Wednesday, October 10th, 2018
পিরোজপুরে দুর্গা পূজা উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের মতবিনিময় সভা
আসন্ন দুর্গা পূজা উদযাপন উপলক্ষে পিরোজপুর জেলা প্রশাসকের হল রুমে বুধবার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পিরোজপুরে যোগদানকারী নবাগত জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় হিন্দু ধর্মীয় নেতা, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, নারী প্রতিনিধি এবং জেলা উপজেলার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তব্য রাখেন, পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মাদ সালাম কবির, সদর উপজেলা চেয়ারম্যান মো. মুজিবুর রহমান খালেক, জেলা পূজা উদযাপন কমিটি সভাপতি বিমল মন্ডল, সিনিয়র সাংবাদিক এডভোকেট মাহমুদ হোসেন, গৌতম চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, জেলা ক্রিড়া সংস্থার সম্পাদক গোলামবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়া মজিদা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ডিজিটাল হাজিরার উদ্বোধন
ভান্ডারিয়া মজিদা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে বুধবার বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে ওই বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে চালু করা হয় ডিজিটাল পদ্ধতিতে হাজিরা। সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে সুইচ টিপে এর উদ্ধোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক শাহীন আক্তার সুমী। পরে দশম শ্রেণির কক্ষে প্রধান অতিথির উপস্থিতিতে ডিজিটাল পদ্ধতিতে ক্লাশে প্রবেশ করেন ওই ক্লাসের শিক্ষার্থীরা। পৃথকভাবে তিনটি কক্ষের মধ্যে একটিতে বিভিন্ন কর্মকর্তার পরিদর্শন, শিক্ষক, কর্মচারী ও অন্য দুটি কক্ষে শিক্ষার্থীরা এ পদ্ধতিতে ক্লাসে প্রবেশ করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি জাতীয়পার্টিবিস্তারিত পড়ুন
গ্রেনেড হামলা মামলার রায়ে বাগেরহাটে আনন্দ মিছিল
একুশ আগষ্ট আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী সমাবেশে গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণার পর বাগেরহাটে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ। বুধবার দুপুরে বাগেরহাট শহরের রেলরোডস্থ দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে তারা দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশ করে। বৃষ্টির মধ্যে আনন্দ মিছিলে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ ও সেচ্ছাসেবক লীগের কয়েক’শ নেতাকর্মী অংশ নেন। বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ডা. মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে হত্যা করতে জামায়াত বিএনপি পরিকল্পিতভাবে ওই গ্রেনেডবিস্তারিত পড়ুন
বাগেরহাটে জোড়া খুনে ব্যবহৃত অস্ত্র উদ্ধার
বাগেরহাটের মোড়েলগঞ্জে বহুল আলোচিত ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলামের কার্যালয় থেকে হত্যাকান্ডে ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। অস্ত্রগুলো হচ্ছে ৫টি রামদা, ৩টি চাপাতি, ১টি ছুরি, ১টি হ্যামার ও রক্তমাখা একটি তালের ঢাসা (লাঠি)সহ বেশকিছু লাঠি সোটা। বুধবার বিকেলে উপজেলার দৈবজ্ঞহাটি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তল্লাশী চালিয়ে এসব ধারালো অস্ত্রসহ লাঠিসোটা উদ্ধার করে পুলিশ। মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, ১ অক্টোবর বিকেলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তার সহযোগিদের নিয়ে দৈবজ্ঞহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনছার আলী দিহিদার ও সাবেক যুবলীগ নেতা শুকুর শেখকে হত্যা করে। এ ঘটনার পরইবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়া ফাতেমা ক্লিনিকে অদ্ভুদ মাথা আকৃতির শিশু’র জন্ম
ভান্ডারিয়া পৌর শহরের ফাতেমা ক্লিনিকে বুধবার সকাল সাড়ে ৬টার দিকে অদ্ভুত আকৃতির মাথাওয়ালা (তাসের চিরুয়া আকৃতির) এক শিশুর জন্ম হয়েছে। ক্লিনিক সূত্রে জানা গেছে, পার্শবর্তী কাঠালিয়া উপজেলার মো. মামুনের স্ত্রী রেহেনা বেগমের প্রসব বেদনা উঠলে মঙ্গলবার রাতে তাকে ভান্ডারিয়া হাসপাতালে নিয়ে আসা হয়। সেখান থেকে রোগীকে ভান্ডারিয়া ওভার ব্রীজ সংলগ্ন ফাতেমা ক্লিনিকে পাঠানো হলে ভোর সাড়ে ৬টার দিকে প্রসূতির সিজার করা হলে ওই শিশুর জন্ম হয়। ক্লিনিকের চিকিৎসক ডা. জহিরুল ইসলাম জানান, মা সুস্থ্য আছে, সে ক্লিনিকে ভর্তি আছে। শিশুটিকে তাৎক্ষণিকভাবে বরিশাল শিশু সার্জিকেয়ারে রেফার করা হয়। শিশুর ওজন প্রায়বিস্তারিত পড়ুন
