প্রধান সূচি

বাগেরহাটে জোড়া খুনে ব্যবহৃত অস্ত্র উদ্ধার

বাগেরহাটের মোড়েলগঞ্জে বহুল আলোচিত ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলামের কার্যালয় থেকে হত্যাকান্ডে ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। অস্ত্রগুলো হচ্ছে ৫টি রামদা, ৩টি চাপাতি, ১টি ছুরি, ১টি হ্যামার ও রক্তমাখা একটি তালের ঢাসা (লাঠি)সহ বেশকিছু লাঠি সোটা।

বুধবার বিকেলে উপজেলার দৈবজ্ঞহাটি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তল্লাশী চালিয়ে এসব ধারালো অস্ত্রসহ লাঠিসোটা উদ্ধার করে পুলিশ।

মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, ১ অক্টোবর বিকেলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তার সহযোগিদের নিয়ে দৈবজ্ঞহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনছার আলী দিহিদার ও সাবেক যুবলীগ নেতা শুকুর শেখকে হত্যা করে। এ ঘটনার পরই ইউনিয়ন পরিষদটি বন্ধ করে দেয়া হয়। এ ঘটনায় ৪ অক্টোবর রাতে ৩১ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার তদন্তের স্বার্থে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তল্লাশী চালিয়ে ধারালো অস্ত্র ও রক্ত মাখা লাঠি সোটা উদ্ধার করা হয়। এ ঘটনায় ইউপি চেয়ারম্যান শীহদুল ফকির ইসলাম, ইউনিয়ন পরিষদের দফাদারসহ এজাহারভুক্ত ১৩ জনকে আটক করা হয়েছে। অন্য আসামীদের আটক করতে অভিযান অব্যাহত আছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial