প্রধান সূচি

গ্রেনেড হামলা মামলার রায়কে স্বাগত জানিয়ে

পিরোজপুরে আওয়ামী লীগ-যুবলীগের মিছিল

একুশ আগষ্টের হামলার রায়কে স্বাগত জানিয়ে ও তারেক রহমানের ফাঁসি দাবী করে মিছিল করেছে পিরোজপুর জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ।

বুধবার দুপুরে রায় ঘোষনার পরপরই বৃষ্টি উপেক্ষা করে শহরের টাউন ক্লাব থেকে একটি মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় টাউন ক্লাব সড়কে গিয়ে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ ফিরোজ, জেলা আওয়ামী লীগের সদস্য আমিরুল ইসলাম মিরণ, জেলা যুবলীগের সাবেক আহবায়ক সাদউল্লাহ লিটন, জেলা শ্রমিক লীগের সভাপতি মজনু তালুকদার, পৌর যুবলীগের সহ-সভাপতি আজাদ আল শুভ, ছাত্রলীগ নেতা সুমন শিকদার, পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমানসহ জেলা, উপজেলা, পৌর আওয়ামীলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ, তাঁতী লীগ, ছাত্রলীগ, ওলামা লীগের নেতৃবৃন্দ।

এদিকে, সন্ধ্যায় যুবলীগ নেতা ও পিরোজপুর জেলা পরিষদ সদস্য রফিকুল ইসলাম সুমনের নেতৃত্বে শহরে একটি মিছিল বের করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial