সরকার সুশিক্ষিত জাতি গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে … এমপি বাদশা
কচুয়া-বাগেরহাট এলাকার সংসদ সদস্য এডভোকেট মীর শওকাত আলী বাদশা বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান বলেছিলেন সোনার বাংলাদেশ গড়তে হলে সোনার মানুষ চাই, আর এই দেশের মানুষকে সত্যই সোনার মানুষে রূপান্তরিত করতে হলে তাকে অবশ্যই কারিগারিসহ সকল শিক্ষায় সুশিক্ষিত করতে হবে। বর্তমানে প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রতিটি ছেলে মেয়েকে কারিগারি ও আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এজন্য শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ রেখেই কারিগারিসহ সকল শিক্ষায় একটি সুশিক্ষিত জাতি গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। শিক্ষা,স্বাস্থ্য, বাসস্থান, যোগাযোগ ও বিদ্যুৎ সেক্টরে অভ’তপূর্ব সাফল্য ধরে রাখতে হলে নৌকাকে বিজয়ী করে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রীর আসনে অধিষ্ঠ করতে হবে।
বুধবার সকাল ১০টায় কচুয়া শহীদ শেখ ফজলুল হক মনি কারিগরি স্কুল এ্যান্ড কলেজ মাঠে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনির স্মৃতিচারণ উপলক্ষ্যে এক আলোচনা ও দোয়া অনুষ্ঠানে সংসদ সদস্য মীর শওকাত আলী বাদশা প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি তাসমিন ফারহানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এএস এম মাহফুজুর রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠানিক সম্পাদক মীর ফজলে সাঈদ ডাবলু, অধ্যক্ষ শুধাঙ্কু শেখর অধিকারী, কচুয়া উপজেলা ভাইস চেয়ারম্যান হাজরা ওবায়দুর রেজা সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান মহিলা আওয়ামী লীগের সভাপতি নাজমা সরোয়ার, কচুয়া থানা অফিসার্স ইনচার্জ রবিউল কবির।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার শিকদার হাবিবুর রহমান, বাগেরহাট যদুনাথ ইনষ্টিটিউটের প্রধান শিক্ষক অজয় চক্রবর্তী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হাজরা জাহিদুল ইসলাম মন্নু, সাবেক প্রধান শিক্ষক সুবোধ চন্দ্র সাহা, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিকদার কামরুল ইসলাম কচি, প্রধান শিক্ষক মুনিয়া সুলতানা, কচুয়া ইউপি চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান হাদিজ, রাড়িপাড়া ইউপি চেয়ারম্যান তাসলিমা বেগম, আওয়ামী লীগ নেতা পুলিন বিহারী সাহাসহ জেলা ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।
