কাউখালীতে ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
পিরোজপুরের কাউখালীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে অভিযান চালিয়ে দু’টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুরের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া এ অভিযান পরিচালনা করেন। কাউখালী থানার পুলিশের সহযোগিতায় এসময় উপস্থিত ছিলেন বরিশাল ক্যাব এর সদস্য জাহাঙ্গীর হোসেন,কাউখালী থানার এস.আই সঞ্জয় কুমার।
অভিযান চলাকালে কাউখালী বন্দরে ভোক্তা অধিকার সংরক্ষন আইনের সচেতনামূলক লিফলেট বিতরণ করে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পিরোজপুরের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া জানান, অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণ এবং পণ্যে মোড়ক ইত্যাদি ব্যবহার না করার অপরাধে কাউখালীর বাশুরী এলাকায় অভিযান চালিয়ে মিজান বেকারীকে ৩০ হাজার টাকা এবং ঔষধের প্যাকেটে গায়ে মূল্য লেখা না থাকায় উত্তর বাজারে কাজী এন্ড ব্রাদার্সকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
