প্রধান সূচি

নির্বাচনে কোন ধরনের নাশকতা করার পায়তারা করা হলে দাত ভাঙ্গা জবাব দেওয়া হবে … এমপি বাদশা

আগামী নির্বাচনে নৌকার বিজয়ের কোন বিকল্প নেই। ইতি পূর্বে বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় আমরা নির্বাচন করে ক্ষমতায় এসেছি।আর এবার শেখ হাসিনার অধিনে নির্বাচন হবে নির্বাচনে কোন ধরনের নাশকতা করার পায়তারা করা হলে বিএনপি জামায়াতকে একটুও ছাড় দেয়া হবেনা দাত ভাঙ্গা জবাব দেওয়া হবে।’৭১ সালের পরাজিত শক্তি ও তাদের দোসররা আসন্ন নির্বাচনকে সামনে রেখে নানা ষড়যন্ত্র করবে সে বিষয়ে নেতা কর্মীদের সর্তক থাকতে কড়া নির্দেশ দেন।

মঙ্গলবার সকালে মাননীয় প্রধান মন্ত্রীর দপ্তর কতৃক বিভিন্ন অনুদানের চেক বিতরন কালে পুরাতন জেল খানা রোড তার বাস ভবনে উপস্থিত সুবিধাভোগী ও নেতাকর্মিদের উদ্দেশ্যে মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রানালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্জ এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা এমপি একথা বলেন।

তিনি আরো বলেন, সরকার সমাজের অসহায়, দুস্থদের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। দেশের সকল নাগরিক যেনো সরকারের সকল নাগরিক সুবিধা ভোগ করতে পারে সে জন্য রাষ্ট্রীয় ভাবে গরিব ও অসহায়দের মাঝে ঘর নির্মান, নগদ অর্থসহ নানান ধরনের সুযোগ সুবিধা অব্যাহত রেখেছেন। এই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আবারো জননেত্রী শেখ হাসিনার নৌকা প্রতিককে বিজয়ী করার জন্য সকলের প্রতি আহব্বান জানান।

উক্ত অনুষ্ঠানে জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগের নেতা কর্মিবৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial