বাগেরহাটে গৃহবধুর আত্মহত্যা
বাগেরহাটের শরণখোলা উপজেলার দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের ফাতিমা আক্তার পাখি (৪৫) নামের এক গৃহবধু শনিবার ভোর রাতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। এঘটনায় শরণখোলা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। পুলিশ শনিবার দুপুরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
শরণখোলা থানার উপ-পরিদর্শক (এসআই) সাকাওয়াত হোসেন জানান, শনিবার ভোরে পরিবারের লোকেরা ফাতিমা আক্তার পাখিকে রান্না ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পরে স্বজনরা তার লাশ বাড়িতে নিয়ে দুপুরে দাফন কাপনের প্রস্তুতি চলাছিল। এমন সময় খবর পেয়ে ওই বাড়ি থেকে পুলিশ লাশ উদ্ধার করে। তদন্তের মাধ্যমে আত্মহত্যার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।
Please follow and like us:
« বাগেরহাটে দুটি পরিবহনের সংঘর্ষে নিহত ১ ॥ আহত ১০ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) মঠবাড়িয়ায় সরকারি কলেজের বে-সরকারি কর্মচারিদের চাকুরি সরকারি করণের দাবীতে মানববন্ধন »
