প্রধান সূচি

বাগেরহাটে দুটি পরিবহনের সংঘর্ষে নিহত ১ ॥ আহত ১০

বাগেরহাটের মোল্লাহাটের কেন্দুয়া এলাকায় বিসমিল্লাহ ফিড মিলস লিঃ এর সামনে দুটি পরিবহনের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ১০ জন আহত হয়েছে। পুলিশ ও এলাকাবাসী আহতদের উদ্ধার করে ফকিরহাট স্বাস্থ্য কেন্দ্র ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। এর মধ্যে ৪ জনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছে পুলিশ। শনিবার সকালে খুলনা থেকে ছেড়ে আসা গ্রীন লাইন ও চিটাগাং থেকে ছেড়ে আসা দিদার পরিবহনের মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। নিহত শাহাদাৎ হোসেন (২৫) রামপাল উপজেলার শ্রিফলতলা গ্রামের কামাল হোসেনের ছেলে। সে গ্রীনলাইন পরিবহনের হেলপার ছিল।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসম খায়রুল আনাম জানান, খুলনা থেকে ছেড়ে আসা গ্রীনলাইন পরিবহন ও চট্রগ্রাম থেকে ছেড়ে আসা দিদার পরিবহন জেলার মোল্লাহাটের কেন্দুয়া নামকস্থানে পৌছাঁলে  দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় একজন নিহত ও ১০ জন আহত হয়েছে। এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। আহতদের উদ্ধার করে ফকিরহাট ও খুলনা মেডিকেল হাসপাতালে প্রেরন করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial