Saturday, September 22nd, 2018
ভান্ডারিয়ায় ধান ক্ষেত থেকে দিনমজুরের লাশ উদ্ধার
ভান্ডারিয়া উপজেলার ৫নং ধাওয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পশারীবুনিয়া গ্রামের ধান ক্ষেত থেকে শনিবার বিকেলে মো. ইসমাইল খান (৫৮) নামের এক দিনমজুরের লাশ উদ্ধার করেছে এলাকাবাসী। ইসমাইল মৃত আব্দুল খানের পুত্র। থানা পুলিশ ও স্থানীয়সূত্রে জানাগেছে, ইসমাইল খান প্রতিদিনের ন্যায় শনিবারও সূর্য’দয়ের পূর্বে নিজ বাড়ির অনতিদুরে মাছ ধরতে গিয়ে বাড়িতে ফিরে না আসায় স্বজনরা তাকে খোঁজা খুজি শুরু করে। বিকেলে একই এলাকার মো. হেমায়েত উদ্দিন চৌকিদার তার বাড়ির সন্নিকটের ধান ক্ষেতে ইসমাইলের লাশ দেখতে পায়। পরে এলাকাবাসীর সহায়তায় লাশ বাড়িতে নিয়ে আসলে ভান্ডারিয়া থানা পুলিশ খবর পেয়ে সন্ধ্যায় সেখান থেকে লাশবিস্তারিত পড়ুন
নাজিরপুরে প্রশাসনের সহায়তা চেয়েও বাল্যবিয়ে থেকে রক্ষা পায়নি মীম
নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), নাজিরপুর থানার ওসি এবং হেল্পলাইনে সহায়তা চেয়েও বাল্যবিয়ে থেকে রক্ষা পায়নি মুফিজা আক্তার মীম (১৩) নামে অষ্টম শ্রেণীর এক শিক্ষার্থী। গত শুক্রবার বিকেলে উপজেলার মালিখালী ইউনিয়নের পেনাখালী গ্রামের এক আত্মীয়ের বাড়ীতে বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার বরবুনি গ্রামের মোশারেফ হোসেনের ছেলে কামরুল ইসলাম (২৮) এর সাথে মীমের বাল্যবিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। মীম জেলার স্বরুপকাঠী উপজেলার রাজাবাড়ী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থী এবং ওই উপজেলার বলদিয়া ইউনিয়নের খেজুরবাড়ী গ্রামের বালুর জাহাজের শ্রমিক মহিউদ্দিন হাওলাদারের মেয়ে। মীমের বাবা মহিউদ্দিন জানান, মীম মেধাবী ছাত্রী। মীমের মামা বাড়ী নাজিরপুর উপজেলারবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় সরকারি কলেজের বেসরকারি কর্মচারী ইউনিয়নের মানবন্ধন
ভান্ডারিয়া সরকারি কলেজ সংলগ্ন সড়কে ভান্ডারিয়া শনিবার সকালে সরকারি কলেজের বে-সরকারি কর্মচারী ইফনিয়ন কেন্দ্রীয় কমিটির নির্দেশ মোতাবেক বেরসরকারি কর্মচারীদেরকে নিয়োগের তারিখ হতে জাতীয়করন করা, জাতীয়করনের পূর্ব পর্যন্ত সরকারি বেতন স্কেল অনুযায়ী বেতন ভাতাদি প্রদানসহ প্রতিটি কলেজের অধ্যক্ষের বেসরকারি কর্মচারীদেরকে সরকারি করনের ক্ষমতা প্রদান করতে হবে এই তিন দফা দাবিতে সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত ঘণ্টা ব্যাপি এক মানববন্ধন কর্মসূচী পালন করেন। মানববন্ধন কর্মসূচীতে ভান্ডারিয়া সরকারি কলেজের চতুর্থ শ্রেণির কর্মচারী বাদল চন্দ্র মালী’র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে অংশনেন সাগরিকা রানী, দ্বীন ইসলাম, মোঃ মামুন শরীফ, মোঃ শাহিন হাওলাদার, মোঃ হুমায়ূনবিস্তারিত পড়ুন
বঙ্গোবসাগরে মাছ ধরা ট্রলার ডুবি
ইন্দুরকানীর এক জেলে নিখোঁজ
বঙ্গোবসাগরে মাছ ধরা ট্রলার ডুবির ঘটনায় ইন্দুরকানীর এক জেলে নিখোঁজ রয়েছে। বৃহস্পতিবার গাভীর রাতে বঙ্গোবসাগরের ঝাউতলা নামক স্থানে এ ট্রলার ডুবির ঘটনা ঘটে। জানা যায়, বৃহস্পতিবার গাভীর রাতে উপজেলার পাশর্^বর্তী চন্ডিপুর গ্রামের মো. মধু হাওলাদারের বাবুল হাওলাদার নামে মাছ ধরা ট্রলারটি বঙ্গোবসাগরে মাছ ধরছিল। আবহাওয়া খারাপ দেখে তারা কিনারে ফেরার পথে ঝড়ের কবলে পড়ে। এসময় বঙ্গোবসাগরের ঝাউতলা নামক স্থানে আসার পরে ট্রলারটির সামনের অংশ ফেটে সাগরে তলিয়ে যায়। ট্রলারে থাকা ১৫ জন জেলে মধ্যে থেকে অপর একটি ট্রলার এসে ১৪ জন উদ্ধার করলেও কালাইয়া গ্রামের ইসাহাক ফরাজী (৫৫) নামে একবিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে এনজিও কর্মী হত্যা মামলার আসামী গাঁজাসহ গ্রেফতার
ইন্দুরকানীতে এনজিও কর্মী হত্যা মামলার অন্যতম আসামীসহ ২ জনকে গাঁজাসহ গ্রেফতার করেছে পুলিশ। পরে ভ্রাম্যমান আদালত তাদেরকে ৪ মাস করে কারাদন্ড প্রদান করে। জানা যায়, শুক্রবার রাতে পাড়েরহাট ফাড়ির এ.এস.আই. দুলালেন্দু সিকদারের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার পাড়েরহাট আবাসনে অভিযান চালিয়ে বাবুল সিকদারের বাসা থেকে প্রশিকা এনজিও কর্মী বিধান চন্দ্র রায় হত্যা মামলার আসামী উমেদপুর গ্রামের ছিদ্দিকুর রহমানের ছেলে তৌহিদুল ইসলাম (৩০) ও আবাসনের বাসিন্দা বাবুল সিকদারের ছেলে মো. হাসান সিকদার (৩৩) কে গাঁজাসহ গ্রেফতার করে। পরে তাদেরকে ইন্দুরকানী থানা পুলিশ ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় স্ত্রীর দায়ের করা মামলায় ভূয়া কর্ণেল গ্রেফতার
সেনাবাহিনীর চিকিৎসক কর্ণেল পরিচয় দিয়ে প্রতারনার মাধ্যমে এক যুবতীকে বিয়ে করে যৌতুকের দাবিতে নির্যাতন করে আটকে রাখার অভিযোগে প্রতারক ওই ভূয়া কর্ণেল ডা. আলমগীর হোসেন (৬০) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। দাবীকৃত যৌতুকের ৫লাখ টাকা না দেয়ায় প্রথম স্ত্রীর সহায়তায় দ্বিতীয় স্ত্রী নাজনিন আক্তার (২৩) কে মারধর করে আটকে রাখায় দ্বিতীয় স্ত্রীর পিতার দায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলায় তাকে শুক্রবার রাতে মঠবাড়িয়া উপজেলার বকসির ঘটিচোরার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। মামলা সূত্রে জানা যায়, বরিশালের মুলাদী থানার কাজীরচড় এলাকার নুর মোহাম্মদ হাওলাদারের সাথে ২০১৩বিস্তারিত পড়ুন
জমি সংক্রান্ত বিরোধের জের
মঠবাড়িয়ায় মা ও মেয়েকে শ্লীলতাহানী ও আহত করার অভিযোগ
মঠবাড়িয়ায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে ৮ম শ্রেণিতে পড়ুায়া এক স্কুল ছাত্রী ও তার মাকে লোহার রড ও ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। গুরুতর জখম শিক্ষার্থী হাফিজা আক্তার (১৫) ও তার মা রহিমা বেগম (৬০) গত দুই দিন ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার বিকেলে উপজেলা দেবীপুর গ্রামের ঘটনাটি ঘটে। এ ঘটনায় ওই শিক্ষার্থীর বাবা বেলায়েত হোসেন বাদী হয়ে এজাহার নামীয় ৬ ও অজ্ঞাত ৪ জনকে আসামী করে মামলা দায়ের করেন। থানা ও প্রতক্ষদর্শী সূত্রে জানাগেছে, উপজেলার দেবীপুর গ্রামের ক্ষুদ্র্র ব্যবসায়ী বেলায়েত হোসেনের সাথে একই বাড়ির ছালামবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় সরকারি কলেজের বে-সরকারি কর্মচারিদের চাকুরি সরকারি করণের দাবীতে মানববন্ধন
মঠবাড়িয়া সরকারি কলেজের বে-সরকারি কর্মচারিদের চাকুরি সরকারি করণের দাবিতে মানববন্ধন করেছে। শনিবার সকালে সরকারি স্কেলে বেতন, নিয়োগের তারিখ থেকে চাকুরি সরকারি করণ এবং কলেজের অধ্যক্ষের কাছে সরকারি করণের ক্ষমতা দেয়ার দাবিতে সরকারি কলেজ বে-সরকারি কর্মচারি ইউনিয়নের উদ্যোগে কলেজ প্রাঙ্গনে মানববন্ধনে বক্তব্য রাখেন, আলতাফ হোসেন, আসমা আক্তার, সাথিকা রানী মজুমদার প্রমুখ।
বাগেরহাটে গৃহবধুর আত্মহত্যা
বাগেরহাটের শরণখোলা উপজেলার দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের ফাতিমা আক্তার পাখি (৪৫) নামের এক গৃহবধু শনিবার ভোর রাতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। এঘটনায় শরণখোলা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। পুলিশ শনিবার দুপুরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। শরণখোলা থানার উপ-পরিদর্শক (এসআই) সাকাওয়াত হোসেন জানান, শনিবার ভোরে পরিবারের লোকেরা ফাতিমা আক্তার পাখিকে রান্না ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পরে স্বজনরা তার লাশ বাড়িতে নিয়ে দুপুরে দাফন কাপনেরবিস্তারিত পড়ুন
বাগেরহাটে দুটি পরিবহনের সংঘর্ষে নিহত ১ ॥ আহত ১০
বাগেরহাটের মোল্লাহাটের কেন্দুয়া এলাকায় বিসমিল্লাহ ফিড মিলস লিঃ এর সামনে দুটি পরিবহনের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ১০ জন আহত হয়েছে। পুলিশ ও এলাকাবাসী আহতদের উদ্ধার করে ফকিরহাট স্বাস্থ্য কেন্দ্র ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। এর মধ্যে ৪ জনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছে পুলিশ। শনিবার সকালে খুলনা থেকে ছেড়ে আসা গ্রীন লাইন ও চিটাগাং থেকে ছেড়ে আসা দিদার পরিবহনের মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। নিহত শাহাদাৎ হোসেন (২৫) রামপাল উপজেলার শ্রিফলতলা গ্রামের কামাল হোসেনের ছেলে। সে গ্রীনলাইন পরিবহনের হেলপার ছিল। মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমবিস্তারিত পড়ুন
