Saturday, September 22nd, 2018
উদ্ধার অভিযান চালাচ্ছে কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা
বঙ্গোপসাগরে ঝড়ে ১৫টি ফিশিং ট্রলারসহ এখনও নিখোঁজ ৩৫ জেলে
বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে সুন্দরবন উপকূলে ডুবে যাওয়া ১৫টি ফিশিং ট্রলারসহ ৩৫ জেলে গত দু’দিন ধরে নিখোঁজ রয়েছে। নিখোঁজদের স্বজনেরা ভীড় করেছে উপকূলের মৎস্য বন্দরগুলোতে। নিখোঁজদের মধ্যে বরগুনার দুটি ট্রলারের মধ্যে এফবি দেলোয়ার মোল্লা ও এফবি হাবিব খলিফা ট্রলারের ৩৩ জেলে এছাড়া বাগেরহাটের শরণখোলার এফবি মারিয়া- ১ নামের ট্রলারের ১৭ জেলের মধ্যে ১৫ জেলেকে ভারতীয় জেলেরা উদ্ধার করলেও ২ জেলে এখনো নিখোঁজ রয়েছে। বৃহস্পতিবার রাতে বঙ্গোপসাগরে সুন্দরবন উপকূলের ফেয়ারওয়ে বয়া, মান্দরবাড়িয়া, নারিকেলবাড়িয়া, দুবলাসহ একাধিক জায়গায় পৃথক ট্রলার ডুবির ঘটনা ঘটে। নিখোঁজ ট্রলার ও জেলেদের উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছে কোস্টগার্ড এবংবিস্তারিত পড়ুন
বাগেরহাটে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালককে গুলি করে হত্যা
বাগেরহাটে হাসান শেখ (৩৫) নামে ভাড়ায় চালিত এক মোটরসাইকেল চালককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় আরও দু’জন ব্যবসায়ি আহত হয়েছেন। আহতদেরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার রাত পৌনে নয়টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের বাগেরহাট সদর উপজেলার যুগীডাঙ্গা এলাকায় এই ঘটনা ঘটে। তবে কেন কি কারনে দুর্বৃত্তরা এদের উপর হামলা চালালো তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহত হাসান খুলনার রূপসা উপজেলার বাগমারা গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে। পুলিশ গুলিবিদ্ধ হাসানের মরদেহ উদ্ধারের পর শনিবার সকালে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে ময়নাবিস্তারিত পড়ুন
চিতলমারী উপজেলা ছাত্রলীগের বিবৃতি
চিতলমারী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম রিয়াদ মুন্সিকে নিয়ে সম্প্রতি কতিপয় স্বার্থন্বেষীমহল পত্র-পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরণের অপপ্রচার চালাচ্ছে। এ অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ বিবৃতি দিয়েছে চিতলমারী উপজেলা ছাত্রলীগ। বিবৃতিদাতারা হলেন চিতলমারী উপজেলা ছাত্রলীগ সভাপতি আনন্দ লাল দত্ত, সহ-সভাপতি টিকো খান, যুগ্ম সাধারণ সম্পাদক সৌরভ মুন্সী, সাংগঠনিক সম্পাদক মিরান বিশ্বাস কালা, জেলা ছাত্রলীগ সদস্য ও শেরেবাংলা কলেজ ছাত্রলীগ সভাপতি মোঃ আবু তালেব মোল্লা, সাধারণ সম্পাদক রুবেল মুন্সীসহ সাত ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ। বিবৃতিদাতারা অবিলম্ভে এই সকল অপপ্রচার বন্ধ করার অনুরোধ জানান তা না হলে উপজেলা ছাত্রলীগবিস্তারিত পড়ুন
পাইকগাছায় টেকনিক্যাল স্কুল ও কলেজের কার্যক্রম মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিত রাখার দাবী জমি মালিকদের
পাইকগাছার গদাইপুর মৌজায় টেকনিক্যাল স্কুল ও কলেজের জন্য অধিগ্রহণকৃত ঘোষ পরিবারের জমির উপর শুক্রবার কলেজের ভিত্তিপ্রস্তুত উদ্বোধনের নামফলক তৈরি করার সময় ঘোষ পরিবার কাজ করতে নিষেধ করে। ফলক তৈরি কাজে নিয়জিত লোক জানায়, স্থানীয় সংসদ সদস্যের নির্দেশে এ স্থানে নামফলক তৈরি করা হচ্ছে। ঘোষ পরিবারের জমি নিয়ে আদালতে একাধিক মামলা চলমান ও জমির মালিকদের কোন টাকা পরিশোধও করা হয়নি। এ জন্য ঘোষ পরিবারের জমির উপর ভিত্তিপ্রস্তুত ফলক স্থাপন না করে অন্য স্থানে নামফলক স্থাপনের দাবী জানান। জানাগেছে, অধিকগ্রহণকৃত জমির মালিকদের নামে নিজাম সরদার বাদী হয়ে পাইকগাছা সিনিয়র সহকারী জজ আদালতেবিস্তারিত পড়ুন
