চিতলমারী উপজেলা ছাত্রলীগের বিবৃতি
চিতলমারী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম রিয়াদ মুন্সিকে নিয়ে সম্প্রতি কতিপয় স্বার্থন্বেষীমহল পত্র-পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরণের অপপ্রচার চালাচ্ছে। এ অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ বিবৃতি দিয়েছে চিতলমারী উপজেলা ছাত্রলীগ।
বিবৃতিদাতারা হলেন চিতলমারী উপজেলা ছাত্রলীগ সভাপতি আনন্দ লাল দত্ত, সহ-সভাপতি টিকো খান, যুগ্ম সাধারণ সম্পাদক সৌরভ মুন্সী, সাংগঠনিক সম্পাদক মিরান বিশ্বাস কালা, জেলা ছাত্রলীগ সদস্য ও শেরেবাংলা কলেজ ছাত্রলীগ সভাপতি মোঃ আবু তালেব মোল্লা, সাধারণ সম্পাদক রুবেল মুন্সীসহ সাত ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
বিবৃতিদাতারা অবিলম্ভে এই সকল অপপ্রচার বন্ধ করার অনুরোধ জানান তা না হলে উপজেলা ছাত্রলীগ কঠোর কর্মসূচী গ্রহণ করতে বাধ্য হবে।
Please follow and like us:
« পাইকগাছায় টেকনিক্যাল স্কুল ও কলেজের কার্যক্রম মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিত রাখার দাবী জমি মালিকদের (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) বাগেরহাটে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালককে গুলি করে হত্যা »
