প্রধান সূচি

ভান্ডারিয়ায় ধান ক্ষেত থেকে দিনমজুরের লাশ উদ্ধার

ভান্ডারিয়া উপজেলার ৫নং ধাওয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পশারীবুনিয়া গ্রামের ধান ক্ষেত থেকে শনিবার বিকেলে মো. ইসমাইল খান (৫৮) নামের এক দিনমজুরের লাশ উদ্ধার করেছে এলাকাবাসী। ইসমাইল মৃত আব্দুল খানের পুত্র।

থানা পুলিশ ও স্থানীয়সূত্রে জানাগেছে, ইসমাইল খান প্রতিদিনের ন্যায় শনিবারও সূর্য’দয়ের পূর্বে নিজ বাড়ির অনতিদুরে মাছ ধরতে গিয়ে বাড়িতে ফিরে না আসায় স্বজনরা তাকে খোঁজা খুজি শুরু করে। বিকেলে একই এলাকার মো. হেমায়েত উদ্দিন চৌকিদার তার বাড়ির সন্নিকটের ধান ক্ষেতে ইসমাইলের লাশ দেখতে পায়। পরে এলাকাবাসীর সহায়তায় লাশ বাড়িতে নিয়ে আসলে ভান্ডারিয়া থানা পুলিশ খবর পেয়ে সন্ধ্যায় সেখান থেকে লাশ থানায় নিয়ে আসে।

এ বিষয়ে ভান্ডারিয়া থানার ওসি মো. শাহাবুদ্দিন জানান, থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। রবিবার সকালে লাশের ময়না তদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial