প্রধান সূচি

বাগেরহাটে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালককে গুলি করে হত্যা

বাগেরহাটে হাসান শেখ (৩৫) নামে ভাড়ায় চালিত এক মোটরসাইকেল চালককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় আরও দু’জন ব্যবসায়ি আহত হয়েছেন। আহতদেরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার রাত পৌনে নয়টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের বাগেরহাট সদর উপজেলার যুগীডাঙ্গা এলাকায় এই ঘটনা ঘটে। তবে কেন কি কারনে দুর্বৃত্তরা এদের উপর হামলা চালালো তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহত হাসান খুলনার রূপসা উপজেলার বাগমারা গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে। পুলিশ গুলিবিদ্ধ হাসানের মরদেহ উদ্ধারের পর শনিবার সকালে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে ময়না তদন্ত সম্পন্ন হয়েছে।

বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় বলেন, শুক্রবার বিকেলে খুলনা শহরের কালিবাড়ি এলাকার খৈ ভুষির ব্যবসা প্রতিষ্ঠান এম দেওয়ান স্টোরের ম্যানেজার প্রদীপ সাহা তার অপর সঙ্গী রফিককে নিয়ে একটি ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে বাগেরহাটের রামপাল ও সদর উপজেলায় ব্যবসায়িক পাওনা টাকা নিতে আসেন। সেখান থেকে খুলনায় ফেরার পথে শুক্রবার রাত পৌনে নয়টার দিকে খুলনা-মংলা মহাসড়কের বাগেরহাট সদর উপজেলার যুগীডাঙ্গা এলাকায় পৌছলে একদল দুর্বৃত্ত মোটর সাইকেলের তিন আরোহীর উপর অতর্কিত গুলি চালায়। এতে মোটর সাইকেল চালক হাসান ঘটনাস্থলে নিহত হন এবং অন্য দুই আরোহী গুরুতর আহত হয়েছেন। স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পুলিশ হামলাকারীদের ধরতে অভিযান শুরু করেছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial