প্রধান সূচি

মোংলা বন্দরে জাহাজের ক্রেন ছিঁড়ে শ্রমিকের মৃত্যু

মোংলা বন্দরে একটি বিদেশি জাহাজে বৃহস্পতিবার রাতে কাজ করার সময় ক্রেন ছিঁড়ে মো. ইব্রাহিম হোসেন (৩২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ বন্দরের একটি স্টিভিডরস কোম্পানির সরদার মো. কাজী ওমর ফারুক শুক্রবার সকালে মুঠোফোনে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতের বড় ভাই মো. সেলিমের বরাত দিয়ে তিনি জানান, নেদারল্যান্ডের পতাকাবাহী জাহাজ এমভি বিউট্রিয়ামর্থ এ শ্রমিক হিসেবে কাজ করার সময় বৃহস্পতিবার রাত দেড়টার দিকে জাহাজের ক্রেন ছিঁড়ে ইব্রাহিমের মাথায় পড়ে। ওই রাতেই ইব্রাহিমকে খুলনার সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পথে শুক্রবার ভোরে তার মৃত্যু হয়। নিহত ইব্রাহিম মোংলা শহরতলীর চুনাগলি এলাকার বাদশা মিয়ার ছেলে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial