প্রধান সূচি

মঠবাড়িয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

মঠবাড়িয়ায় পানিতে ডুবে ফাতিমা আক্তার (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত ফাতিমা উপজেলার দক্ষিণ চরকগাছিয়া গ্রামের আঃ জলিল হাওলাদারের মেয়ে।

নিহত ফাতিমার দাদা ছগির হাওলাদার জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ফাতিমা পরিবারের লোকজনের অগোচরে বসতঘর সংলগ্ন পুকুরে পরে যায়। পরে ওর মা পুকুরে ভাসতে দেখে ডাক চিৎকার দিলে ফাকিমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই।

মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ আশিষ দেবনাথ জানান, হাসপাতালের আসার পূর্বেই শিশুর মৃত্যু হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial