প্রধান সূচি

Friday, September 21st, 2018

 

কাউখালীর কচুয়াকাঠী ব্রিজ ভেঙ্গে খালে

কাউখালী উপজেলা সরকারী বালিকা বিদ্যালয় সংলগ্ন কচুয়াকাঠী খালের ওপর আয়রন ব্রিজটির একাংশ ভেঙ্গে খালে পড়েছে। শুক্রবার দুপুর ১২টায় হঠাৎ বিকট শব্দ হয়ে ব্রীজের মাঝখানে ফাটল ধরে আংশিক দেবে যায়। পরে প্রবল বর্ষন ও জোয়ারের স্রোতের কারনে দুপুর সাড়ে তিনটার দিকে ব্রীজটি মাঝ খান ভেঙ্গে খালে পড়ে যায়। এর আগে ঘটনার খবর পেয়ে  কাউখালী থানার পুলিশ ঝুঁকিপূর্ণ হওয়ায় স্থানীয়রা লাল পতাকা গেড়ে এটির উপর দিয়ে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ করে দেয়। ব্রীজটির যে কোন মুহুর্তে সম্পুর্ন ধসে পড়ার আশস্কা করছে এলাকাবাসী। জানাগেছে, দীর্ঘ দিন ধরে মরণফাঁদে পরিণত হয়েছে এ ব্রীজটি।বিস্তারিত পড়ুন


আপেল খেতে না পেরে ইন্দুরকানীতে যুবকের আত্মহত্যা!

আপেল খেতে না পারার অভিমানে ইন্দুরকানীতে এক যুবক আত্মহত্যা করেছে। তবে পরিবারের দাবি সে মানসিক ভারসাম্যহীন ছিলো। জানা যায়, উপজেলার বালিপাড়া ইউনিয়নের ঢেপসাবুনিয়া গ্রামের হেমায়েত মাতুব্বরের ছেলে মেহেদী হাসান (১৮) বৃহস্পতিবার রাতে তার পরিবারের লোকজনের কাছে আপেল খেতে চায়। কিন্তু রাতে আপেল দিতে না পারায় সে অভিমান করে ওই রাতেই বসতঘরের পাশর্^বর্তী একটি জাম গাছে সবার অগোচরে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। সকালে পরিবারের লোকজন তাকে গাছের সাথে ঝুলতে দেখে ইন্দুরকানী থানায় খবর দেয়। পরে ইন্দুরকানী থানা পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। আত্মহত্যাকারী মেহেদীর পারিবারিক সূত্রে জানা যায়,বিস্তারিত পড়ুন


পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা

ইসলামী যুব আন্দোলন পিরোজপুর জেলা শাখার উদ্দ্যোগে দিনব্যাপী দপ্তর ভিত্তিক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৯টায় থেকে শহরের কালীবাড়ি সড়কে দলীয় কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি মুহাঃ মনিরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান প্রশিক্ষক ছিলেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুফতী হোসাইন মুহাঃ কাওছার বাঙ্গালী। কর্মশালায় প্রশিক্ষক মুফতী হোসাইন মুহাঃ কাওছার বাঙ্গালী জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত যুব নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, জীবনের প্রত্যেকটি সময় আমাদের মনে রাখতে হবে, মসজিদের মধ্যে যে ভাবে আমরা আল্লাহকে ‘আল্লাহ বড়’ বলে শিকার করি।বিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় ২০ হাজার ১৯০ হেক্টর জমিতে আমন আবাদের সম্ভাবনা

চলতি আমন মৌসুমে মঠবাড়িয়া উপজেলার একটি পৌরসভা ও ১১টি ইউনিয়নে ২০ হাজার ১৯০ হেক্টর জমিতে আমন আবাদের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে উচ্চ ফলনশীল ৫ হাজার ৬৩০ হেক্টর ও স্থানীয় জাতের ১৪ হাজার ৫৪০ হেক্টর। ইতোমধ্যে কৃষকরা ৫ হাজার ৮০০ হেক্টর জমিতে উচ্চ ফলনশীল জাতের আমন ধানের বিজ আবাদ করেছে। এছাড়া স্থানীয় জাতের আমন ধানের বিজ ১২ হাজার ৫০০ হেক্টর জমিতে রোপন করা হয়েছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানাগেছে, চলতি বছর উচ্চ ফলনশীল জাতের আমন ৫ হাজার ৬৩০ হেক্টর জমিতে আবাদের লক্ষ্য মাত্রা থাকলেও ইতোমধ্যে তা অতিক্রম করে ৫ হাজার ৮০০বিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

মঠবাড়িয়ায় পানিতে ডুবে ফাতিমা আক্তার (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত ফাতিমা উপজেলার দক্ষিণ চরকগাছিয়া গ্রামের আঃ জলিল হাওলাদারের মেয়ে। নিহত ফাতিমার দাদা ছগির হাওলাদার জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ফাতিমা পরিবারের লোকজনের অগোচরে বসতঘর সংলগ্ন পুকুরে পরে যায়। পরে ওর মা পুকুরে ভাসতে দেখে ডাক চিৎকার দিলে ফাকিমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ আশিষ দেবনাথ জানান, হাসপাতালের আসার পূর্বেই শিশুর মৃত্যু হয়েছে।


মোংলা বন্দরে জাহাজের ক্রেন ছিঁড়ে শ্রমিকের মৃত্যু

মোংলা বন্দরে একটি বিদেশি জাহাজে বৃহস্পতিবার রাতে কাজ করার সময় ক্রেন ছিঁড়ে মো. ইব্রাহিম হোসেন (৩২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ বন্দরের একটি স্টিভিডরস কোম্পানির সরদার মো. কাজী ওমর ফারুক শুক্রবার সকালে মুঠোফোনে এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতের বড় ভাই মো. সেলিমের বরাত দিয়ে তিনি জানান, নেদারল্যান্ডের পতাকাবাহী জাহাজ এমভি বিউট্রিয়ামর্থ এ শ্রমিক হিসেবে কাজ করার সময় বৃহস্পতিবার রাত দেড়টার দিকে জাহাজের ক্রেন ছিঁড়ে ইব্রাহিমের মাথায় পড়ে। ওই রাতেই ইব্রাহিমকে খুলনার সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পথে শুক্রবার ভোরে তার মৃত্যুবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial