প্রধান সূচি

পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা

ইসলামী যুব আন্দোলন পিরোজপুর জেলা শাখার উদ্দ্যোগে দিনব্যাপী দপ্তর ভিত্তিক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৯টায় থেকে শহরের কালীবাড়ি সড়কে দলীয় কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি মুহাঃ মনিরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান প্রশিক্ষক ছিলেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুফতী হোসাইন মুহাঃ কাওছার বাঙ্গালী।

কর্মশালায় প্রশিক্ষক মুফতী হোসাইন মুহাঃ কাওছার বাঙ্গালী জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত যুব নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, জীবনের প্রত্যেকটি সময় আমাদের মনে রাখতে হবে, মসজিদের মধ্যে যে ভাবে আমরা আল্লাহকে ‘আল্লাহ বড়’ বলে শিকার করি। তেমনি মসজিদের বাহিরেও আমার আল্লাহকে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে বড় বলে বিশ্বাস করতে হবে। আর সেই বিশ্বাসকে কাজের মাধ্যমে পরিনত করতে হবে। তাহলেই আমরা সফলতার দারপ্রান্তে পৌছাতে পারবো ইনশাআল্লাহ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial