কোস্ট গার্ড ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে গাজা ও ইয়াবাসহ ৩ ব্যবসায়ী আটক
মোংলা কোষ্টগার্ড ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ আভিযানে ৫শ গ্রাম গাজা ও ২০ পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক হয়েছে। মঙ্গলবার ভোরে বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগা এলাকা থেকে মাদকসহ এ তিন ব্যবসায়ীকে আটক করা হয়। আটক ৩ মাদক ব্যবসায়ীরা হলো খুলনার দাকোপ উপজেলার বাজুয়া গ্রামের মহিত মন্ডলের ছেলে ফিলিপন মন্ডল (৫০), চুনকুড়ি গ্রামের ফিলিপন বিশ্বাসের ছেলে জর্জ বিশ্বাস (১৮) ও বাগেরহাটের ফকিরহাট উপজেলার বিঘাই গ্রামের রাসেল মল্লিকের স্ত্রী ডলি খাতুন (২৫)। মোংলা কোস্টগার্ড’র গোয়েন্দা কর্মকর্তা লে : জাহিদ আল হাসান বলেন, উদ্ধারকৃত গাজা ও ইয়াবা বাগেরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে এবং আটক ৩ মাদক ব্যবসায়ীকে ফকিরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।
Please follow and like us:
« পাইকগাছার জাপানেতা মোস্তফা কামালের গণসংযোগ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ভাস্কর্য্য শিল্পীর রনজিত ও সঞ্জিতের পিতার রহস্যজনক মৃত্যু »
