পাইকগাছায় ৩ বিএনপিনেতা আটক : ৪টি ককটেল উদ্ধার
পাইকগাছায় নাশকতা করার জন্য গোপন মিটিং স্থল থেকে বিএনপি’র ৩ নেতাকে আটক ও ৪ ককটেকল উদ্ধার করেছে থানা পুলিশ।
থানা পুলিশ সূত্রেগেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের এস,আই বি,এম, বাবুল সঙ্গীয় ফোর্স নিয়ে শুক্রবার রাতে আগড়ঘাটা মাধ্যমিক বিদ্যালয় মাঠে শহিদ মিনারের পাশে গোপন মিটিং স্থল থেকে বিএনপি’র ৩ নেতাকে আটক ও ৪টি ককটেল উদ্ধার করে। আটককৃততা হলেন, উপজেলার শ্যামনগর গ্রামের মৃত মেছের সানার পুত্র উপজেলা কৃষক দলের সভাপতি আবু বকর সিদ্দিক (৬০), কাজী মুছা গ্রামের আনসার আলী সানার পুত্র শফিকুল ইসলাম (৩০) ও শ্রমিকদলের মনিরুলকে আটক করে। ওসি (অপারেশন) প্রবীন চক্রবর্তী জানান, নাশকতা কর্মকান্ডের জন্য তারা স্কুল মাঠের পিছনে জড়ো হচ্ছিল। এ ব্যাপারে থানায় ৩০জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০০/১৫০ জনের নামে মামলা হয়েছে, যার নং- ৩৫।
Please follow and like us:
« কাউখালীতে এখনও শুরু হয়নি ১০ টাকা কেজি চাল বিক্রি (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পাইকগাছায় রোপা আমনের আবাদ পুরাদমে এগিয়ে চলেছে »
