Saturday, September 15th, 2018
পিরোজপুরে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের সমাপনী
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট-২০১৮ এর পিরোজপুর সদর উপজেলার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে জেলা স্টেডিয়াম মাঠে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত টুর্ণামেন্টে দুর্গপূর ইউনিয়ন দল বিজয়ী হয়েছে। এ উপলক্ষে আয়োজিত সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমান খালেক। সহকারি কমিশনার (ভুমি) রামানন্দ পালের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান চাঁন মিয়া মাঝি, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল করিম সিকদার, সাংবাদিক এম এ রব্বানী ফিরোজ প্রমুখ। পরে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
যুদ্ধাপরাধ মামলার বাদীর বাড়িতে হামলার ও ভাংচুরের ঘটনায়
ইন্দুরকানীতে যুবদল নেতা গ্রেফতার
ইন্দুরকানীতে যুদ্ধাপরাধ মারলার বাদী ও রাষ্ট্রপক্ষের স্বাক্ষীর বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনায় দায়েরকৃত নাশকতা মামলার আসামী এক যুবদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ইন্দুরকানী থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বাড়ৈখালী গ্রামের হাবিবুর রহমান হাওলাদারের ছেলে পাড়েরহাট ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক মো. নাসির উদ্দিন হাওলাদার (২৫) কে বাড়ৈখালী এলাকা থেকে গ্রেফতার করে। ২০১৩ সালে দেলাওয়ার হোসাইন সাঈদীর যুদ্ধাপরাধ মামলার বাদী ও রাষ্ট্রপক্ষের স্বাক্ষী মুক্তিযোদ্ধা মাহাবুব হাওলাদারের বাড়িতে হামলা ও ভাচুরের ঘটনায় দায়েরকৃত নাশকতা মামলার সে অন্যতম আসামী। আটককৃত যুবদল নেতার পিতা হাবিবুর রহমান জানান, আমার ছেলে এ ঘটনার সাথে জড়িত নয়।বিস্তারিত পড়ুন
ইন্দুকানীতে প্রাথমিকে উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষক শহিদুল ইসলাম
প্রাথমিক শিক্ষা পদক নির্বাচনে ইন্দুরকানী উপজেলার মোঃ শহিদুল ইসলাম শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন। বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা পদক নির্বাচন বাচাই কমিটির এক সভায় বিভিন্ন দিক বিবেচনা করে ১৯ নং খেজুরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলামকে শ্রেষ্ঠ শিক্ষক মনোনীত করা হয়। প্রাথমিক শিক্ষা পদক ২০১৮ বাচাই কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান ফায়জুল কবির, উপজেলা কৃষি কর্মকর্তা মো. তৌহিদীন ভূইয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা পূরবী রানী দাস,বিস্তারিত পড়ুন
কাউখালীতে মহিলা পরিষদের সাংগঠনিক পক্ষ উদ্বোধন
“একুশ শতকের চ্যালেজ্ঞ মোকাবেলা করি, শক্তিশালী নারী সংগঠন ও নারী আন্দোলন গড়ে তুলি” এই প্রতিপাদ্যে কাউখালীতে বাংলাদেশ মহিলা পরিষদের সাংগঠনিক পক্ষে উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার কার্যালয়ে এই সভার উদ্বোধন করেন পরিষদের সভাপতি সুনন্দা সমাদ্দার। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহিলা পরিষদের সাধারণ সম্পাদক শাহিদা হক, সাংগঠনিক সম্পাদক ছায়া সমাদ্দার, সহ-সম্পাদক সবিতা ঘোষ, লিগ্যাল এইড সম্পাদক ফরিদা ইয়াসমিন, আন্দোলন সম্পাদিকা শামীম আরা প্রমুখ। সভায় বক্তারা, সাংগঠনিক পক্ষ ২০১৮ উপলক্ষে কাউখালী শাখার বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন এবং তা সফল বাস্তবায়নের জন্য সকলের আহ্বান জানান। তাছাড়া পক্ষকালব্যাপী বিভিন্ন শ্রেণি-পেশার নারীদের নিয়ে ঘোষণাপত্রবিস্তারিত পড়ুন
কাউখালীতে হাবিবুল্লাহ শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত
পিরোজপুরের কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী ৮নং হোগলা বেতকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ হাবিবুল্লাহ ফকির উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন। উপজেলা পর্যায়ে বাছাই কমিটির সভায় নির্বাচিত তালিকা উপজেলা শিক্ষা অফিস কর্তৃক প্রকাশ করা হয়েছে। আগামী ১৭ সেপ্টেম্বর জেলা পর্যায়ের বাছাই জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০১৮ প্রদান উপলক্ষে ১৯টি ক্যাটাগরিতে নির্বাচন করা হয়। এরমধ্যে উপজেলা যাচাই-বাছাই কমিটির সভায় শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন মোঃ হাবিবুল্লাহ ফকির। এ ছাড়া ৩২ নং নিলতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা পলি রানীবিস্তারিত পড়ুন
সেনা সদস্যের দাপট!
মঠবাড়িয়ায় মুক্তিযোদ্ধা পরিবারকে তাঁরকাটার বেড়া দিয়ে অবরুদ্ধ
মঠবাড়িয়ায় এক সেনা সদস্য ছুটিতে এসে ক্ষমতার দাপট দেখিয়ে শত বছরের পুরানো পথে তাঁরকাটার বেড়া দিয়ে মুক্তিযোদ্ধাসহ দুই পরিবারের চলাচলের পথ বন্ধ করে দিয়েছে। পথ ও বাড়ির উঠানে বেড়া দেয়ায় ১২ সদস্যের দুই পরিবার গত এক সপ্তাহ ধরে অবরুদ্ধ রয়েছে। উপজেলার বেতমোর ইউনিয়নের মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার শাহজাহান খান অভিযোগ করেন, চড়কখালী গ্রামের নিজ বাড়ির পৈত্রিক জমিতে বাপ দাদার আমল থেকে তিনটি পরিবার বসবাস করে আসছিল। এরমধ্যে জমির মালিকানা দাবী করে একই বংশের আপন চাচাতো ভাই নুরুল ইসলাম ও তার ছেলে চট্টগ্রাম সেনা নিবাসের ওয়ারেন্ট অফিসার নুরুজ্জামান খান সম্প্রতি বাড়িতে এসেবিস্তারিত পড়ুন
ব্লাড ক্যান্সারে আক্রান্ত তন্নী বাঁচতে চায়
তন্নী ব্লাড ক্যান্সারে আক্রান্ত। তন্নী নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া গ্রামের সাবেক ইউপি সদস্য শাহাবুদ্দিন বাহাদুর রাজা মিয়ার মেয়ে এবং উপজেলার কলারদোয়ানিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাথমিক শাখার চতুর্থ শ্রেণীর ছাত্রী। তন্নীর পরিবার সূত্রে জানা যায়, ছয় মাস আগে তন্নীর ব্লাড ক্যান্সার ধরা পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তন্নী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ২১০ নং ওয়ার্ডের ২১ নং বেডে চিকিৎসাধীন রয়েছে। তন্নীর বাবা রাজা মিয়াও প্যারালাইজড রোগী, তিনি তন্নীর চিকিৎসার ব্যায় বহন করতে গিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন। আর তাই মেয়েকে বাঁচাতে শেষ ভরসা সমাজের বিত্তবান মানুষের সহযোগিতা। তন্নীরবিস্তারিত পড়ুন
নাজিরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে বসত ঘর পুড়ে ছাই
নাজিরপুরে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরনে একটি বসত ঘর সম্পূর্ণ ভস্মিভুত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার মালিখালী ইউনিয়নের যুগিয়া গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয় হাবিবুর রহমান নামের এক স্কুল শিক্ষকের ঘরে সন্ধ্যার দিকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। সাথে সাথে পুরো ঘরেই আগুন ছড়িয়ে পড়ে। ফলে সম্পূর্ণ ঘরটি ভস্মিভুত হয়। আগুন লাগার খবরে স্থানীয় জনতা আগুন নেভাতে এগিয়ে আসে। তারা প্রায় তিন ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনেন। হাবিবুর রহমানের স্ত্রীও পেশায় একজন শিক্ষক। তিনি উপজেলার ১৪৬ নং যুগিয়া জাগরনী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত রয়েছেন। হাবিবুর রহমান জানান, গত শুক্রবারবিস্তারিত পড়ুন
জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে অংশ গ্রহণ করে বিপাকে নাজিরপুরের কলেজ শিক্ষক!
নাজিরপুরে জাতীয় শোক দিবসের এক অনুষ্ঠানে যোগ দেয়ার অপরাধে রাজনৈতিক গ্রুপিংয়ের শিকার হয়ে বেতন-ভাতা বন্ধের উপক্রম হতে যাচ্ছে এক কলেজ প্রদর্শকের। কর্মস্থলে উপস্থিত থেকে অর্পিত দায়িত্ব পালন করলেও তাকে হাজিরা খাতায় স্বাক্ষর করতে দেয়া হচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী প্রদর্শক ওই কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে শুক্রবার নাজিরপুর থানায় লিখিত অভিযোগ করেছেন। ভুক্তভোগী ওই শিক্ষকের নাম মো. মহসিন সিকদার। তিনি নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ডিগ্রী কলেজের প্রদর্শক। এ ছাড়া তিনি নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও মালিখালী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন। মহসিন সিকদার ২০০১ সাল থেকে ওইবিস্তারিত পড়ুন
চিতলমারীতে মধুমতির তীব্র ভাঙনে
নদী গর্ভে বিলীন হতে বসেছে ঢাকা-পিরোজপুর আঞ্চলিক মহাসড়ক
বাগেরহাটের চিতলমারীতে আবারও মধুমতি নদীর ভাঙন তীব্র আকার ধারণ করছে। এতে প্রতিনিয়ত বিলীন হচ্ছে দোকানপাট, বসতবাড়ি, গাছপালা ও ফসলি জমি। গত ৪ দিনের ভাঙনে উপজেলার মধুমতি-সংলগ্ন শৈলদাহ বাজার,আশপাশের অসংখ্য দোকানপাটসহ ফসলি জমি নদীতে বিলীন হয়ে গেছে। তীব্র ভাঙনে ঢাকা-পিরোজপুর আঞ্চলিক সড়কও চরম ঝুঁকিতে রয়েছে। এ ঘটনায় স্থানীয়রা চরম হতাশায় ভুগছেন। অবিলম্বে নদীভাঙন রোধে স্থায়ী টেকসই বাঁধ নির্মাণের ব্যবস্থা না করলে অচিরেই এ এলাকা নদী গর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। গত শুক্রবার পানি উন্নয়ন বোর্ডের উর্ধতন কর্মকর্তা, স্থানীয় উপজেলা প্রশাসন, রাজনৈতিক ব্যক্তিবর্গ ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ভাঙন কবলিত এলাকা পরিদর্শনবিস্তারিত পড়ুন
