প্রধান সূচি

যুদ্ধাপরাধ মামলার বাদীর বাড়িতে হামলার ও ভাংচুরের ঘটনায়

ইন্দুরকানীতে যুবদল নেতা গ্রেফতার

ইন্দুরকানীতে যুদ্ধাপরাধ মারলার বাদী ও রাষ্ট্রপক্ষের স্বাক্ষীর বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনায় দায়েরকৃত নাশকতা মামলার আসামী এক যুবদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ইন্দুরকানী থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বাড়ৈখালী গ্রামের হাবিবুর রহমান হাওলাদারের ছেলে পাড়েরহাট ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক মো. নাসির উদ্দিন হাওলাদার (২৫) কে বাড়ৈখালী এলাকা থেকে গ্রেফতার করে। ২০১৩ সালে দেলাওয়ার হোসাইন সাঈদীর যুদ্ধাপরাধ মামলার বাদী ও রাষ্ট্রপক্ষের স্বাক্ষী মুক্তিযোদ্ধা মাহাবুব হাওলাদারের বাড়িতে হামলা ও ভাচুরের ঘটনায় দায়েরকৃত নাশকতা মামলার সে অন্যতম আসামী।

আটককৃত যুবদল নেতার পিতা হাবিবুর রহমান জানান, আমার ছেলে এ ঘটনার সাথে জড়িত নয়। আমাদেরকে হয়রানি করার জন্য ষড়যন্ত্র মূলক ভাবে তাকে এই মামলায় আসামী করা হয়েছে।

ইন্দুরকানী থানার ওসি মো. নাসির উদ্দিন জানান, আটককৃত নাসির উদ্দিন যুদ্ধাপরাধ মামলার বাদী ও রাষ্ট্রপক্ষের স্বাক্ষী বাড়িতে হামলা ও ভাচুরের ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামী। তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা থাকায় তাকে আটক করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial