নাজিরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে বসত ঘর পুড়ে ছাই
নাজিরপুরে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরনে একটি বসত ঘর সম্পূর্ণ ভস্মিভুত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার মালিখালী ইউনিয়নের যুগিয়া গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয় হাবিবুর রহমান নামের এক স্কুল শিক্ষকের ঘরে সন্ধ্যার দিকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। সাথে সাথে পুরো ঘরেই আগুন ছড়িয়ে পড়ে। ফলে সম্পূর্ণ ঘরটি ভস্মিভুত হয়। আগুন লাগার খবরে স্থানীয় জনতা আগুন নেভাতে এগিয়ে আসে। তারা প্রায় তিন ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনেন।
হাবিবুর রহমানের স্ত্রীও পেশায় একজন শিক্ষক। তিনি উপজেলার ১৪৬ নং যুগিয়া জাগরনী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত রয়েছেন।
হাবিবুর রহমান জানান, গত শুক্রবার সন্ধ্যার আগে রান্না করতে গেলে ঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরন হয়ে সমস্ত ঘর পুড়ে ছাই যায়। স্থানীয়রা চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রনে আনতে পারেননি। এ সময় ঘরে থাকা নগদ ৩ লাখ টাকা, পরিবারের ৪ সদস্যের সকলের শিক্ষাগত যোগ্যতার মুল সনদ পত্র, জমির দলিলপত্রসহ ঘরের সকল আসবাব পত্র ও কাপড় পুড়ে ছাই হয়ে গেছে।
