ব্লাড ক্যান্সারে আক্রান্ত তন্নী বাঁচতে চায়
তন্নী ব্লাড ক্যান্সারে আক্রান্ত। তন্নী নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া গ্রামের সাবেক ইউপি সদস্য শাহাবুদ্দিন বাহাদুর রাজা মিয়ার মেয়ে এবং উপজেলার কলারদোয়ানিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাথমিক শাখার চতুর্থ শ্রেণীর ছাত্রী।
তন্নীর পরিবার সূত্রে জানা যায়, ছয় মাস আগে তন্নীর ব্লাড ক্যান্সার ধরা পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তন্নী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ২১০ নং ওয়ার্ডের ২১ নং বেডে চিকিৎসাধীন রয়েছে।
তন্নীর বাবা রাজা মিয়াও প্যারালাইজড রোগী, তিনি তন্নীর চিকিৎসার ব্যায় বহন করতে গিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন। আর তাই মেয়েকে বাঁচাতে শেষ ভরসা সমাজের বিত্তবান মানুষের সহযোগিতা। তন্নীর চিকিৎসার সম্পন্ন করতে আরো ২ লাখ টাকা প্রয়োজন। তন্নীর মায়ের মুঠোফোন নং- ০১৭৬৭-৯৬২৯৮৬, বিকাশ নং-০১৭১৮-৪৩৬০৮১ (মেহেদী হাসান চঞ্চল)।
Please follow and like us:
« নাজিরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে বসত ঘর পুড়ে ছাই (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) মঠবাড়িয়ায় মুক্তিযোদ্ধা পরিবারকে তাঁরকাটার বেড়া দিয়ে অবরুদ্ধ »
