পাইকগাছায় ৩শ পিচ ইয়াবাসহ আটক-১
পাইকগাছায় ৩শ পিচ ইয়াবাসহ আরশাদ আলী গাজী (৫৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক আরশাদ উপজেলার শ্রীকণ্ঠপুর মাঝেরপাড়া গ্রামের মৃত কানাই গাজীর ছেলে। মঙ্গলবার দুপুরে থানার এসআই শহিদুল ইসলাম অভিযান চালিয়ে নিজ বাড়ী থেকে ৩শ পিচ ইয়াবাসহ আরশাদকে আটক করে। এ ঘটনায় থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলে ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানান।
Please follow and like us:
« পাইকগাছায় সাজা প্রাপ্ত আসামী আটক (পূর্ববর্তি সংবাদ)
