প্রধান সূচি

স্বরূপকাঠীতে বিএনপির নেতা-কর্মী ধরপাকড়

পিরোজপুরের স্বরূপকাঠী উপজেলার স্বরূপকাঠি পৌর বিএনপির সাধারণ সম্পাদক কাজী আনিছুজ্জামানসহ ৩ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত অপর দু’জন হলেন, থানা ছাত্রদলের যুগ্ন আহবায়ক আল আমীন সিকদার এবং স্বরূপকাঠি পৌরসভার ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আসলাম।

শুক্রবার গভীর রাতে তাদের নিজ নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়। তবে পুলিশের দাবী আটকৃতদের প্রত্যেককে বাসার বাহিরে থেকে গ্রেফতার করা হয়েছে।

স্বরূপকাঠী থানার ওসি কে.এম তারিকুল ইসলাম জানান, আনিছুজ্জামানকে অস্ত্রসহ এবং আল আমীন সিকদার ও আসলামকে বিষ্ফোরক দ্রব্যসহ গ্রেফতার করা হয়েছে। তাদের প্রত্যেকের বিরুদ্ধে অস্ত্র ও বিষ্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

এদিকে, স্বরূপকাঠি পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী কামাল জানান, হঠাৎ গত কয়েকদিন ধরে পুলিশ রাতে নেতা-কর্মীদের বাড়ী বাড়ী গিয়ে হানা দিচ্ছে। কাজী কামাল গ্রেফতারকৃতদের অবিলম্বে মুক্তিসহ গ্রেফতারের তীব্র  নিন্দা জানান।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial