প্রধান সূচি

মঠবাড়িয়ায় স্কুল-মাদ্রাসার গ্রীষ্মকালীন ফুটবল খেলায় হামলা ॥ আহত-৬

পিরোজপুরের মঠবাড়িয়ায় শুক্রবার ৪৭তম স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া ফুটবল খেলায় সাপলেজা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক ও বহিরাগতদের হামলায় গুলিসাখালী জি.কে ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ছয় শিক্ষার্থী আহত হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হল, গুলিসাখালী জি.কে ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র মো. রাসুল (১৪), শুভজিৎ (১৪), শাহরিয়ার হাচান হৃদয় (১৪) তানভীর (১৬), শফিকুল ইসলাম (১৬) ও শহীদুল ইসলাম (১৬)।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমল চন্দ্র বিশ্বাস এবং আহতরা জানান, শুক্রবার বেলা ১২টায় পৌর শহরের শহীদ মোস্তফা খেলার মাঠে উপজেলার গুলিসাখালী জি.কে ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় ও সাপলেজা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফুটবল খেলা ছিল। খেলা শুরুর ১৫ মিনিটের মধ্যে তার বিদ্যালয়ের শিক্ষার্থী খেলোয়াড়রা একটি গোল দেয়। গোল দেয়ার পর উভয় স্কুলের দুই শিক্ষার্থীর মাঝে ভুল বোঝাবুঝি হয় এবং রেফারী তা মিমাংসা করে দেয়। এর কিছুক্ষণ পর সাপলেজা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক জামাল হোসেন মাঠে প্রবেশ করে তার বিদ্যালয়ের একজন খেলোয়ার শিক্ষার্থীকে মারধর শুরু করলে বহিরাগত সমর্থকরা অন্যান্য খেলোয়ার শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে গুলিসাখালী জি.কে ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ছয় শিক্ষার্থী আহত।
এ ব্যাপারে অভিযুক্ত শিক্ষক জামাল হোসেনের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial