Friday, September 7th, 2018
মঠবাড়িয়ায় স্কুল-মাদ্রাসার গ্রীষ্মকালীন ফুটবল খেলায় হামলা ॥ আহত-৬
পিরোজপুরের মঠবাড়িয়ায় শুক্রবার ৪৭তম স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া ফুটবল খেলায় সাপলেজা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক ও বহিরাগতদের হামলায় গুলিসাখালী জি.কে ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ছয় শিক্ষার্থী আহত হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হল, গুলিসাখালী জি.কে ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র মো. রাসুল (১৪), শুভজিৎ (১৪), শাহরিয়ার হাচান হৃদয় (১৪) তানভীর (১৬), শফিকুল ইসলাম (১৬) ও শহীদুল ইসলাম (১৬)। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমল চন্দ্র বিশ্বাস এবং আহতরা জানান, শুক্রবার বেলা ১২টায় পৌর শহরের শহীদ মোস্তফা খেলার মাঠে উপজেলার গুলিসাখালী জি.কে ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় ও সাপলেজা মডেল মাধ্যমিকবিস্তারিত পড়ুন
জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুকে আ’লীগে যোগদানের আহবান জানালেন এলজিইডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন
জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান ও পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে আওয়ামী লীগে যোগদানের আহবান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এমপি। আজ শুক্রবার পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা পরিষদ চত্বরে উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও অডিটরিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান। এ সময় তিনি বলেন আপনার বাবা তফাজ্জল হোসেন মানিক মিয়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুব কাছের মানুষ ছিলেন। বঙ্গবন্ধু তাকে খুব মান্য করতেন। এখন আপনি কেন দূরে দূরে থাকবেন। আপনি আওয়ামী লীগে যোগদান করছেন কেন। আপনি আওয়ামী লীগে যোগদানবিস্তারিত পড়ুন
নাশকতার সন্দেহে বিএনপির ২৫ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা ॥ গ্রেফতার-৪
সরকারের ভাবমুর্তি ক্ষুন্নসহ অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি এবং অন্তর্ঘাতমূলক কর্মকান্ডের অভিযোগ এনে মঠবাড়িয়া উপজেলা বিএনপির ২৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার রাতের দায়েরকৃত এ মামলায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমীন দুলালসহ নামিও ২৫ ও অজ্ঞাত ৫০/৬০ জন নেতাকর্মীকে আসামি করা হয়। মঠবাড়িয়া থানার উপ পরিদর্শক জাহিদ হাসান বাদি হয়ে বৃহস্পতিবার রাতে বিশেষ ক্ষমতা আইনে এ মামলাটি দায়ের করেন। অপরদিকে বুধ ও বৃহস্পতিবার আটককৃত বিএনপি নেতা শামীম মৃধা, মনিরুজ্জামান ছোট্ট, মতিউর রহমান টিটু ও সেলিম মিয়াকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে শুক্রবার আদালতে প্রেরণ করে থানা পুলিশ। মামলার এজাহার সূত্রেবিস্তারিত পড়ুন
