Saturday, September 8th, 2018
শিক্ষক না থাকায় বিপাকে মঠবাড়িয়া সরকারি কলেজের বিজ্ঞান শিক্ষার্থীরা
পিরোজপুরের মঠবাড়িয়া সরকারি কলেজ শিক্ষক সংকটসহ নানা সমস্যায় জর্জরিত। ১৯৬৯ সালে এলাকার কয়েকজন শিক্ষানুরাগীদের চেষ্টায় কলেজটি প্রতিষ্টিত হয় যা ১৯৮৪ সালে সরকারিকরণ করা হয়। কলেজে অধ্যক্ষ, উপাধ্যক্ষসহ শিক্ষকের পদ ৩৬টি। এর মধ্যে প্রায় সব বিভাগের পদই খালি। তবে এর মধ্যে বিজ্ঞানে শিক্ষক সংকট প্রকট। কলেজের প্রশাসনিক শাখা থেকে জানা যায়, বাংলা বিভাগে ৩ জন শিক্ষকের পদ থাকলেও আছে ২জন, ইংরেজী, অর্থনীতি ও রাষ্ট্র বিজ্ঞান, হিসাব বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগে ৩ জন শিক্ষকের পদ। এ পদগুলো পূর্ন আছে। ইতিহাস ও দর্শনে ৩ জন শিক্ষকের পদ থাকলেও আছে ১জন করে। ইসলামের ইতিহাস-২বিস্তারিত পড়ুন
পিরোজপুরে মন্দির ভিত্তিক শিক্ষা কার্যক্রমের শিক্ষক ও শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
পিরোজপুরে শনিবার হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর মন্দির ভিত্তিক শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে শ্রেষ্ট শিক্ষক ও শিক্ষার্থীদের এক সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মন্দির ভিত্তিক শিক্ষা কার্যক্রমের সহকারি প্রকল্প পরিচালক প্রিয়াংকা সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পিরোজপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও উপসচিব মো. মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় ট্রেইনার নিপুন মন্ডল, সিনিয়র সাংবাদিক গৌতম চৌধুরী, সরকারি সোহরাওয়ার্দী কলেজের সহযোগী অধ্যাপক সমরজিৎ হালদার, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিমল মন্ডল প্রমুখ। মন্দির ভিত্তিক শিক্ষা কার্যক্রমের আওতায় পিরোজপুর জেলায় ১৪১টি শিক্ষা প্রতিষ্ঠান চলমান রয়েছে। এরবিস্তারিত পড়ুন
নাজিরপুরে আইসিটি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
পিরোজপুরের নাজিরপুরে আইসিটি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার নাজিরপুর উপজেলা সদরের সিরাজুল হক সরকারি উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। সিরাজুল হক সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মধাব চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা আবুল কাশেম বুলবুল। বিশেষ অতিথি ছিলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটাস্ট অফিসার, এটুআই সাজ্জাদ হোসেন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহিদুল ইসলাম। কর্মশালা সঞ্চালকের দায়িত্ব পালন করেন সিরাজুল হক সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক হাসান সরদার। কর্মশালায় প্রশিক্ষণ পরিচালনা করেন, জেলা অ্যাম্বাসেডর বাপ্পাদিত্য মিস্ত্রী, সুপ্রকাশ বিশ্বাস, বিপ্লব কুমার হালদার, অর্পূব ঘোষ, উজ্জলবিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে আর্ন্তজাতিক স্বাক্ষরতা দিবসে র্যালী ও আলোচনা সভা
“স্বাক্ষরতা অর্জন করি, দক্ষ হয়ে জীবন গড়ি” এই স্লোগানকে সামনে রেখে ইন্দুরকানীতে আর্ন্তজাতিক স্বাক্ষরতা দিবসে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা প্রশাসনের আয়োজনে ও রূপসী বাংলা উন্নয়ন সংস্থার সহযোগিতায় বর্ণাঢ্য র্যালীটি উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃধা মো. মনিরুজ্জামান, উপজেলা শিক্ষা অফিসার পূরবী রানী দাস, উপজেলা জেপির সহ-সভাপতি কাওসার আহম্মেদ দুলাল, উপজেলা একাডেমিক সুপারভাইজার অশোক কুমার, রূপসী বাংলা উন্নয়ন সংস্থারবিস্তারিত পড়ুন
পিরোজপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে পিরোজপুরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে র্যালি শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়াতনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফজলে রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মফিজুর রহমান, সরকারি মহিলা কলেজের প্রভাষক মৌমিতা সরকার, সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন মাঝি, সাংবাদিক গৌতম রায় চৌধুরী।
নাজিরপুরে বখাটের উত্যক্তে ছাত্রীর স্কুলে যাওয়া বন্ধ
পিরোজপুরের নাজিরপুরে বখাটে যুবকের উত্যক্তে ৮ম শ্রেণীর এক মেধাবী ছাত্রীর স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে। ওই বখাটের যুবকের বিরুদ্ধে স্থানীয়দের অভিযোগ করায় ওই ছাত্রীর পরিবারকে নানাভাবে হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ ওঠেছে। এ ঘটনায় ওই ছাত্রীর পিতা বাদী হয়ে শনিবার নাজিরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কলারদোয়ানিয়া গ্রামের কাঠমিস্ত্রী মাসুমের মেয়ে স্থানীয় কুলইতলী হামিদুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী মীমকে একই গ্রামের আলম সুতারের বখাটে ছেলে অলিউল্লাহ (২০) দীর্ঘদিন ধরে স্কুলে যাওয়া-আসার পথে বিভিন্নভাবে উত্যক্ত করে আসছে। বিষয়টি বখাটের অভিভাবকদের জানালেও তারা বখাটেকে প্রতিরোধবিস্তারিত পড়ুন
নাজিরপুরে ছোট ভাইকে কুপিয়ে জখম করল বড় ভাই
পিরোজপুরের নাজিরপুরে বড় ভাই মহিবুল্লাহ কুপিয়ে গুরুতর জখম করেছে আপন ছোট ভাই নজরুল ইসলামকে। আহত নজরুল ইসলামকে (৪৫) নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার ডা. শোভন রায় চৌধুরী। শুক্রবার বিকেলে উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের কোকরাকাঠী এলাকায় এ ঘটনা ঘটে। মহিবুল্লাহ ও নজরুল উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের কোকরাকাঠী এলাকার মৃত কারী আব্দুল মালেকের ছেলে। হাসপাতালে জখমী নজরুল ইসলাম জানান, জমিজমা নিয়ে বিরোধের জের ধরে বড় ভাই মহিবুল্লাহসহ অজ্ঞাত নামা ৩/৪জন মিলে তাকে রামদা দিয়ে এলোপাথারীবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীতে বিএনপির নেতা-কর্মী ধরপাকড়
পিরোজপুরের স্বরূপকাঠী উপজেলার স্বরূপকাঠি পৌর বিএনপির সাধারণ সম্পাদক কাজী আনিছুজ্জামানসহ ৩ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত অপর দু’জন হলেন, থানা ছাত্রদলের যুগ্ন আহবায়ক আল আমীন সিকদার এবং স্বরূপকাঠি পৌরসভার ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আসলাম। শুক্রবার গভীর রাতে তাদের নিজ নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়। তবে পুলিশের দাবী আটকৃতদের প্রত্যেককে বাসার বাহিরে থেকে গ্রেফতার করা হয়েছে। স্বরূপকাঠী থানার ওসি কে.এম তারিকুল ইসলাম জানান, আনিছুজ্জামানকে অস্ত্রসহ এবং আল আমীন সিকদার ও আসলামকে বিষ্ফোরক দ্রব্যসহ গ্রেফতার করা হয়েছে। তাদের প্রত্যেকের বিরুদ্ধে অস্ত্র ও বিষ্ফোরক দ্রব্য আইনে মামলাবিস্তারিত পড়ুন
